News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়-বিজোড় নীতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বিজয় গোয়েল, দিল্লিবাসীকে ধন্যবাদ কেজরিওয়ালের
Image

জোড়-বিজোড় নীতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বিজয় গোয়েল, দিল্লিবাসীকে ধন্যবাদ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে নাজেহাল রাজধানী দিল্লি| দিল্লিবাসীকে স্বস্তি দিতে সোমবার, ৪ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে চালু করা হয়েছে জোড়-বিজোড় নীতি| সাধারণ নাগরিক জোড়-বিজোড় নীতি মানলেও, জোড়-বিজোড় নীতি মানলেন না প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ বিজয় গোয়েল| বিজেপি সাংসদের কথায়, ‘জোড়-বিজোড় নীতি আসলে কেজরিওয়াল সরকারের একটি নাটক এবং নির্বাচনী স্টান্ট|’

সোমবার সকাল আটটা থেকে দিল্লিতে চালু হয় জোড়-বিজোড় নীতি| জোড়-বিজোড় নীতি চালু হওয়া সত্ত্বেও, এদিন নিজের বাড়ি থেকে কমলা রঙের বিজোড় সংখ্যার গাড়ি নিয়ে রাস্তার বের হন বিজয় গোয়েল| জোড়-বিজোড় নীতি লঙ্ঘন করায় বিজেপি নেতা বিজয় গোয়েলের নামে চালান কেটেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ| বিজয় গোয়েলের কথায়, ‘এই নীতি দিল্লি সরকারের চালাকি, নিজেরাই বলছে খড় পোড়ানোর জন্য দূষণ হচ্ছে, তাহলে এই নীতি কীভাবে সাহায্য করবে?’

বিজয় গোয়েল জোড়-বিজোড় নীতি না মানলেও, দিল্লিবাসী এদিন জোড়-বিজোড় নীতি মেনেছে| তাই দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| কেজরিওয়ালের কথায়, ‘প্রতিদিন ৩০ লক্ষ গাড়ি দিল্লির রাস্তায় চলাচল করে এবং জোড়-বিজোড় নীতির কারণে কমপক্ষে ১৫ লক্ষ গাড়ি রাস্তায় নামবে| সুতরাং এই নীতি দূষণ হ্রাস করতে সহায়তা করবে| দিল্লিবাসী সহযোগিতা করছেন, এ জন্য আমি ভীষণ খুশি|’ কেজরিওয়াল আরও জানিয়েছেন, ‘পঞ্জাব এবং হরিয়ানায় প্রায় ২৭ লক্ষ কৃষক রয়েছেন, দু’বছরে মাত্র ৬৩,০০০ কৃষককে মেশিন দেওয়া হয়েছে, ওই মেশিনের সাহায্যে খড় পোড়ানোর পরিবর্তে তা ব্যবহার করতে পারবেন কৃষকরা| এই গতিতে প্রতিটি কৃষকের কাছে মেশিন পৌঁছে দিতে ৩০ বছর সময় লাগবে| কেন্দ্রকে এ জন্য এক মাসের সময়সূচী প্রস্তুত করা দরকার|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top