News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় ১২ লক্ষ টাকার ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার
Image

সোনামুড়ায় ১২ লক্ষ টাকার ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ৷ এবার ১০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ তবে নেশাকারবারি বিএসএফ-এর চোখে ধুলো দিয়ে পালিয়েছে৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ ভার্মা জানিয়েছেন, রাজ্যের ভারত-বাংলা সীমান্ত দিয়ে পাচারের সময় ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তিনি জানান, সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর আউটপোস্টের ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি টের পান৷ তখন তাঁরা পাচারকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন৷ কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷

তিনি জানান, বিএসএফ-এর জওয়ানরা ছুটে গিয়ে পাচারকারীদের ধরার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন৷ এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন তাঁরা৷ অরুণ ভার্মার কথায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা৷ তিনি জানান, ওই ইয়াবা ট্যাবলেটগুলি সোনামুড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷


এদিকে, একই এলাকায় টহল দেওয়ার সময় প্রচুর ফেন্সিডিল উদ্ধার করেছে বিএসএফ৷ অরুণ ভার্মা জানিয়েছেন, ১,৯২,৭৬৩ টাকা মূল্যের ফেন্সিডিল পাচারের সময় উদ্ধার হয়েছে৷ কিন্তু এক্ষেত্রেও পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তাঁর দাবি, সীমান্তে টহলদারি বেড়েছে৷ তাই, পাচারের সময় প্রচুর নেশা সামগ্রী, গবাদি পশু, বস্ত্র ইত্যাদি উদ্ধার হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top