News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী কেন পালালেন, জানতে চেয়েছে বিজেপি
Image

প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী কেন পালালেন, জানতে চেয়েছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বিরোধী উপনেতা বাদল চৌধুরী পূর্ত ঘোটালায় গ্রেফতারি এড়াতে পালালেন কেন, জানতে চাইল বিজেপি৷ পাশাপাশি গ্রেফতার হওয়ার পর তিনি এখনও নাটক করে যাচ্ছেন বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা রতনলাল নাথ৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে রতনবাবু দাবি করেন, কোন কেলেঙ্কারির সাথে যুক্ত না থাকলে ভয়ে পালাতেন না বাদল চৌধুরী৷ তাঁর আরও দাবি, পুলিশ তাকে নিয়ে কোন ধরনের বর্বরতা কিংবা অমানবিকতার নজির রাখেনি৷ সাথে তিনি কটাক্ষ করেন, ৩৫ বছরের বাম শাসনে শত শত মানুষ সিপিএমের সন্ত্রাসের বলি হয়েছেন৷ তাদের মুখে বর্বরতা এবং অমানবিকতা নিয়ে সওয়াল করা মানায় না৷


এদিন রতনলাল নাথ বলেন, বাম জমানায় বিভিন্ন স্তরে দুর্নীতি হয়েছে৷ রাজ্য প্রশাসন না চাইলেও ক্রমশ তা বেরিয়ে আসতই৷ তাঁর দাবি, কমিউনিস্টরা শাসনকালে দুর্নীতির কোন প্রমাণ রাখেন না৷ তেমনি বর্বরতা ও অমানবিকতার জন্যও তারা খ্যাত৷ রতন নাথের কথায়, বাম আমলে অসংখ্য বর্বর ও অমানবিক ঘটনা ঘটেছে৷ দীর্ঘ ৩৫ বছরের শাসনে বহু গণহত্যার নজির স্থাপন করে রেখে গেছে বামফ্রন্ট সরকার৷ অথচ আজ তারাই বিজেপি-আইপিএফটি জোট সরকারকে বর্বর ও অমানবিক বলে সমলোচিত করছেন৷


রতন নাথ বলেন, পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীর জামিনের আবেদন ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷ কারণ, একজন জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের অপরাধ ক্ষমাযোগ্য নয় বলে হাইকোর্ট মন্তব্য করেছে৷ রতন নাথ বলেন, দায়রা আদালত বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দেয়ার পর তিনি পলাতক ছিলেন৷ কিছুদিন পর নিজেই আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন৷ ওই হাসপাতাল বাদল চৌধুরীকে সম্পূর্ণ সুস্থ বলে সার্টিফিকেট দেওয়ার পরই পুলিশ তাকে থানায় নিয়ে গেছে৷ সেখানে গিয়ে তিনি অসুস্থ বলে দাবি করায়, পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে৷ রতনবাবুর দাবি, এই পুরো ঘটনায় পুলিশ বিরাট মানবিকতার পরিচয় দিয়েছে৷ অথচ বাদল চৌধুরী ক্রমাগত নাটক করে চলেছেন৷ রতনলাল নাথ কটাক্ষ করে বলেন, এমন নাটক এ রাজ্য আগে কখনও দেখেনি৷ তাই রাজ্যবাসী এখন জানতে চাইছে, তিনি কোথায় পালিয়ে বেরিয়েছেন৷ শুধু তাই নয়, তিনি কেন পালিয়ে গিয়েছিলেন৷


এদিন রতনলাল নাথ বলেন, জিবি হাসপাতালে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাদল চৌধুরী সুস্থ আছেন৷ তবে, তার হৃৎপিন্ডে সামান্য সমস্যা রয়েছে৷ তিনি জানান, বাদল চৌধুরীর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ ডাঃ অরুণাভ দাসগুপ্ত, ডাঃ শ্যামল রায় এবং ডাঃ রাজেশ দেববর্মার নেতৃত্বে ওই বোর্ড বাদল চৌধুরীকে সুস্থ বলে সার্টিফিকেট দিলেই পুলিশ তাকে থানায় নিয়ে যাবে এবং তাকে আদালতে তুলবে৷ তবে, দায়রা আদালত জামিনের আবেদন খারিজ করার পর বাদলবাবু কেন পালালেন তার জবাব তাকে দিতেই হবে, বলেন রতনলাল নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top