News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জন শ্রমিকের
Image

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জন শ্রমিকের

জম্মু, ৩১ অক্টোবর (হি.স.): জম্মু জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন যাত্রী| এছাড়াও আরও ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জাজ্জর কোটলি এলাকায়| নিহত ও আহতরা প্রত্যেকেই পেশায় শ্রমিক| তাঁদের বাড়ি বিহার, পঞ্জাব ও জম্মু ও কাশ্মীরে|

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে জম্মু অভিমুখে যাচ্ছিল একটি গাড়ি| ওই গাড়িতে মোট ১০ জন যাত্রী ছিলেন| ভোর চারটে নাগাদ জাজ্জর কোটলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি| দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ছ’জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন|

দুর্ঘটনায় নিহতদের নাম হল-জিতেন্দ্র কুমার (বিহার), হাজী রাম ঠাকুর, দলজিত্ সিং (পঞ্জাব)| চতুর্থজনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| আহতরা হলেন-অনিল (ডোডা, জম্মু ও কাশ্মীর), মোহম্মদ মুমতাজ (বিহার), রিঙ্কু (বিহার) এবং বাবলু| আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top