News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ, আদালতে তোলার প্রস্তুতি ক্রাইম ব্রাঞ্চের
Image

বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ, আদালতে তোলার প্রস্তুতি ক্রাইম ব্রাঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এই রায় দিয়েছেন৷ ফলে, এখন তাঁকে দায়রা আদালতে তোলার প্রস্তুতি শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ৷


প্রসঙ্গত, গতকাল পূর্ত ঘোটালায় গ্রেফতার বিভাগীয় প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক বাদল চৌধুরীর জামিন আবেদনের ওপর শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ৷ ধারণা করা হয়েছিল, আজ রায় ঘোষণা হতে পারে৷


বুধবার সকাল এগারোটা থেকে হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের এজলাসে বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছিল৷ বাদল চৌধুরীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য গতকাল ফের আদালতে জামিনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেছিলেন৷ শুধু তা-ই নয়, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীকে ক্লিনচিট দিয়েছে সে-নিয়েও আদালতে জোরের সঙ্গে সওয়াল করেছিলেন তিনি৷


এদিকে, অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বাদল চৌধুরীর জামিনের আবেদন বাতিলের পক্ষে সওয়াল করেন৷ সাথে তিনি আদালতকে বোঝাতে চেয়েছেন, বাদল চৌধুরী একজন প্রভাবশালী ব্যক্তি, তাই তিনি এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন৷ এদিন আদালতে উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে শুনানি সম্পন্ন হয়৷ কিন্তু আদালত রায়দান স্থগিত রেখেছিল৷


এদিকে বাদল চৌধুরী গতকাল পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ তুলেছিলেন৷ শুধু তা-ই নয়, তাঁর স্ত্রীও হাসপাতালে নিগৃহীত হয়েছেন, এই অভিযোগও উঠেছিল৷ এই বিষয়টি হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে বলে জানিয়েছিলেন বাদল চৌধুরীর আইনজীবী৷


আজ বিকেলে বিচারপতি অরিন্দম লোধ ওই জামিনের খারিজ করা হয়েছে বলে রায় ঘোষণা করেন৷ পাশাপাশি আদালত বাদল চৌধুরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে এবং তাঁর সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷


এই রায় সম্পর্কে অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, বাদল চৌধুরীর বিরুদ্ধে প্রাথমিকভাবে ফৌজদারি মামলার সত্যতা খুঁজে পেয়েছে আদালত৷ তাছাড়া, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি পূর্ত কেলেঙ্কারি হয়নি বলে খারিজ করে দিয়েছে, তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না, এমনটা মনে করে না আদালত৷ এদিকে, বাদল চৌধুরীর আইনজীবী বলেন, আদালতে আমাদের যুক্তি গ্রাহ্য হয়নি৷ তাই জামিনের আবেদন খারিজ হয়ে গেছে৷ রায়ের কপি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top