News Flash

  • Home
  • Uncategorized
  • বাদলের আগাম জামিন খারিজ, নতুন আবেদনের শুনানি কাল
Image

বাদলের আগাম জামিন খারিজ, নতুন আবেদনের শুনানি কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ হাসপাতালে ভরতি হতেই পুলিশ রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেফতার করেছে৷ ফলে ত্রিপুরা হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছে৷ তাই আজ হাইকোর্টে নতুনভাবে জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা৷ আগামী ২৪ অক্টোবর ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে৷ ছয়দিন লুকোচুরি খেলা শেষে সোমবার বাদল চৌধুরীর খোঁজ পায় পুলিশ৷


তিনি শারীরিক অসুস্থতার জন্য আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন৷ এই খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী হাসপাতালকে ঘিরে ফেলে৷ পুলিশের শীর্ষ আধিকারিকরাও হাসপাতালে পৌঁছে বাদল চৌধুরীর খোঁজ নেন৷ চিকিৎসকরা জানান, তাঁর ব্লাড সুগার এবং ব্লাড প্রেসার প্রচণ্ড নেমে গিয়েছে৷ তবে, তাঁর চিকিৎসা চলছে৷ শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন৷ এরই মধ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার-সহ সিপিএমের শীর্ষ নেতৃত্ব হাসপাতালে বাদল চৌধুরীর খোঁজ নেন৷


সোমবার রাতে ক্রাইম ব্রাঞ্চের এসপি কুলবন্ত সিং জানান, বাদল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে৷ শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন৷


এদিকে, আজ বাদল চৌধুরীর জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে৷ কারণ, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে৷ ফলে, ত্রিপুরা হাইকোর্টে বাদল চৌধুরীর কেঁসুলি নতুন করে জামিনের আবেদন জানিয়েছেন৷ হাইকোর্ট ওই আবেদন গ্রহণ করেছে৷ আগামী ২৪ অক্টোবর সকাল ১১টায় বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top