News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফেসবুকে পোস্ট করায় সাসপেন্ড চিকিৎসক
Image

এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফেসবুকে পোস্ট করায় সাসপেন্ড চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিলকে নিয়ে ত্রিপুরা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. কৌশিক চক্রবর্তীর ফেসবুকে সমালোচনামূলক পোস্টকে ঘিরে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ তাই তাঁকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ আজ সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে বরখাস্তের কথা নিজেই জানিষেছেন তিনি৷ সরকারি মেডিক্যাল কলেজের একজন প্রতষ্ঠিত শিক্ষক হিসেবে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আত্মসম্মানে আঘাত করেছেন বলে মনে করা হচ্ছে৷


উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাসিন্দা ডা. কৌশিক চক্রবর্তী আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত৷ সোশ্যাল মিডিয়ায়ও তিনি ভীষণ সতেজ থাকেন সবসময়৷ সম্প্রতি, বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে একাধিক পোস্ট দিয়েছেন৷ কিন্তু, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফেসবুকে তাঁর মন্তব্য বরদাস্ত করতে রাজি নয় রাজ্য সরকার৷


আজ তাঁকে সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করেছে স্বাস্থ্য দফতর৷ ডা. কৌশিক চক্রবর্তী নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি দিয়ে বরখাস্তের বিষয়টি জানিয়েছেন৷ ওই ছবিতে তাঁকে তৃপ্ত দেখাচ্ছে বলে তিনি দাবি করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top