News Flash

  • Home
  • Uncategorized
  • আসামের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা মাছমারায়, তীব্র উত্তেজনা
Image

আসামের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা মাছমারায়, তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ অসম থেকে কলা সংগ্রহে এসে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷


ঊনকোটি জেলার পেচারথল থানার অন্তর্গত মাছমারা এলাকায় সংগঠিত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরবেলা অষ্টম শ্রেণির ১৪ বছরের নাবালিকা মেয়ে ও তার ঠাকুরমা বাড়িতে একা ছিলেন৷ নাবালিকা মেয়ের বাবা-মা উভয়েই সরকারি চাকরি করেন৷ তাই ওই সময় তাঁরা বাড়িতে ছিলেন না৷ ওইদিন দুপুর নাগাদ অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত আজিমপুর গ্রামের বাসিন্দা জনৈক এনামূল হক ওই এলাকায় আসে কলা কেনার জন্য৷ কলার খোঁজ করতে গিয়ে নাবালিকা মেয়েটির বাড়িতে উপস্থিত হয় সে৷ নাবালিকা ঠাকুমার কাছে কলার খোঁজ করে তাকে রবিবার আসতে বলে৷


পুলিশ জানিয়েছে, ওই সময়ে নাবালিকার কাছে এনামুল হক জল খেতে চায়৷ তাকে জল দিতে ভেতরে যেতেই নাবালিকার মুখে কাপড় গুঁজে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এনামূল৷ তখন নাবালিকা মেয়েটি চিৎকার শুরু করলে তার ঠাকুমা দৌড়ে ছুটে আসেন এবং চিৎকার শুরু করেন৷ তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং এনামূলকে হাতেনাতে ধরে ফেলেন৷ তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা৷


আজ পুলিশ তাকে কৈলাসহর আদালতে সোপর্দ করলে আদালত তাকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ ওই ঘটনায় বহিরাগত ব্যবসায়ীদের বিষয়ে আর সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top