News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীকে গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে পুলিশ সুপার বরখাস্ত, ডিআইজি অপসারিত
Image

বাদল চৌধুরীকে গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে পুলিশ সুপার বরখাস্ত, ডিআইজি অপসারিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ দুর্নীতি মামলায় অভিযুক্ত ত্রিপুরার প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীকে গ্রেপ্তারে ব্যর্থতার কারণে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা প্রশাসন৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নাকর্োটিকস-র পুলিশ সুপার মানিক দাস৷ শুধু তাই নয়, ডিআইজি দক্ষিণাঞ্চল অরিন্দম নাথকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন এই নির্দেশিকা জারি করেছে৷ সূত্রের খবর, আরো দুয়েক জন শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে চলেছে ত্রিপুরা সরকার৷


বুধবার রাত ১১টা ৪০ মিনিটে পশ্চিম ত্রিপুরা দায়রা আদালত বাদল চৌধুরীর জামিন খারিজের রায় ঘোষণা দেন৷ এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে৷ পুলিশ সূত্রে দাবি, সন্ধ্যা পর্যন্ত মেলারমাঠ সিপিএম সদর কার্যালয়েই বাদল চৌধুরীর মোবাইল টাওয়ার লোকেশন দেখাচ্ছিল৷ কিন্তু, রাতে সেখানে তল্লাশি চালিয়ে তাঁকে খোঁজে পাওয়া যায়নি৷ তাৎপর্যের বিষয় হল, বিকেল থেকেই মেলারমাঠে সিপিএম সদর কার্যালয়ে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল৷ পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিপিএম সদর কার্যালয়কে ঘিরে রেখেছিল৷ ফলে, কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বাদল চৌধুরী সিপিএম পার্টি অফিস থেকে কিভাবে বেরিয়ে গেল, সেই প্রশ্ণ উঠেছে৷
এমটি ক্যাডার অজিত প্রতাপ সিং ২০১২ সালে আইপিএস হন৷ তিনি বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন৷ গতকাল পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী রাতভর বাদল চৌধুরীর খোঁজে তল্লাশি চালিয়েছে৷ কিন্তু, সফলতা হাতে আসেনি৷


বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের অবর সচিব অনিমেষ দাস পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে বরখাস্তের নির্দেশিকা জারি করেছেন৷ ওই নির্দেশিকায় নাকর্োটিক্সের পুলিশ সুপার মানিক দাসকে পশ্চিম জেলা পুলিশ সুপারের দায়িত্বে দেওয়া হয়েছে৷
এদিকে, ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের আরেকটি নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংহের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়নি৷ তাই, তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ ওই নির্দেশিকায়, তাঁকে পুলিশ সদর কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে এবং এই সময়কালে ত্রিপুরার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে৷


এদিনই, ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন ডিআইজি দক্ষিণাঞ্চল অরিন্দম নাথকে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং পুলিশ সদর কার্যালয়ে তাকে নিযুক্তি দিয়েছে৷ এদিকে, ডিআইজি উত্তরাঞ্চল সৌমিত্র ধরকে বদলি করে দক্ষিণাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিআইজি আভ্যন্তরীন এল ডারলংকে ডিআইজি উত্তরাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top