News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে ব্যাপক গুলির লড়াইয়ের জেরে ফ্ল্যাগ মিটিংয়ে আধিকারিকরা
Image

সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে ব্যাপক গুলির লড়াইয়ের জেরে ফ্ল্যাগ মিটিংয়ে আধিকারিকরা

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে ব্যাপক গুলির লড়াইয়ে মৃত্যু হয় বিএসএফের এক জওয়ানের। আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলঙ্গির কাটমারি চকে। মৃত জওয়ানের নাম বিজয় ভানু সিং (৫০)।

১১৭ ব্যাটিলিয়ন কর্মরত বিএসএফ ডিআইবি পদে কর্মরত ছিলেন, উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা ছিলেন তিনি। এই ঘটনায় জখম হয়েছেন আরও এক জওয়ান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়।

জানা গিয়েছে, সন্ধ্যার পর ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকায় ফ্ল্যাগ মিটিংয়ে বসেছেন দু’দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত আটক অবস্থায় রয়েছেন ভারতীয় এক মৎস্যজীবী। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে দুজন পালিয়ে আসলেও সে বাংলাদেশেই রয়ে গিয়েছে। মূলত সেই ভারতীয় মৎস্যজীবীকে ফিরিয়ে আনতেই দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বৈঠক করছেন বলে জানা গিয়েছে।

এছাড়াও সীমান্তে যেভাবে বিএসএফকে লক্ষ্য করে বিজিবি গুলি চালিয়েছে তাতে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ বিএসএফের তরফে করা হবে বলে জানা যাচ্ছে। তবে আগামিদিনে এমন ঘটনা না ঘটে সেজন্যেও দুই দেশের প্রতিনিধিরা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ভারত এবং বাংলাদেশ সীমান্তের দিকে আটকে পড়া মৎসজীবিদের ছাড়ানো নিয়ে। সীমান্ত এলাকার কাটমারি চকে বিএসএফের একটি আউট পোস্ট রয়েছে। তার উল্টোদিকেও বিডিআর আউট পোস্ট আছে। এদিন এক মৎসজীবি মাছ ধরতে সীমান্ত পেরিয়ে ভুল করে চলে যান বাংলাদেশের দিকে। হাতেনাতে ওই মৎস্যজীবীকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ধরে ফেলে। এই ঘটনার জেরে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বিএসএফ ডিআইবি বিজয় ভানু সিং অন্যান্য বিএসএফ জওয়ান ও বাংলাদেশ বিগিবি-র মধ্যে ফ্ল্যাগ মিটিং করছিল। অভিযোগ ফ্ল্যাগ মিটিং চলাকালীন বিজয় ভানু সিং-এর উপর গুলি চালায় বাংলাদেশ বিডিআর। ঘটনার জেরে জখম হন আরও এক বিএসএফ জওয়ান। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক গোলাগুলি। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

অন্যদিকে বিডিআরের গুলিতে আহত বিজয় ভানু সিং-কে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। ঘটনায় গুরুত জখম বাহিনীর আরও এক জওয়ান। তার হাতে বুলেট লেগেছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে ভার‍ত এবং বাংলাদেশ সীমান্তে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top