News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ্ত সেনকে ফের জেরা করল সিবিআই
Image

সুদীপ্ত সেনকে ফের জেরা করল সিবিআই

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স): সারদা মামলায় সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে ফের জেরা করল সিবিআই । বৃহস্পতিবার সুদীপ্ত সেনকে জেরা করতে প্রেসিডেন্সে জেলে যায় সিবিআইয়ের ৪ সদস্যের দল। দুপুর ১টা থেকে সারদা কর্ণধারকে জেরা করা হয় । জানা গেছে, বেশ কয়েকজন প্রভাবশালীর সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সুদীপ্ত সেনকে জেরা করা হয়েছে ।

কিছুদিন আগে সারদা কাণ্ডে রাজীব কুমারকে হাতে পেতে মরিয়া হয়ে উঠেছিল সিবিআই । কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হেফাজতে পেতে যথেষ্ট বেগ পেতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । হাইকোর্টের রক্ষাকবচ সরার পর রীতিমতো ‘গা ঢাকা’ দেন রাজীব কুমার । বেশ কয়েকবার হাজিরার জন্য রাজীব কুমারকে নোটিশ পাঠায় সিবিআই । কিন্তু হাজিরা দেননি রাজীব কুমার । বরং আড়াল থেকে সুকৌশলে সিবিআই-এর সঙ্গে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন এই দুঁদে আইপিএস অফিসার । শেষমেশ কয়েকদিন রুদ্ধদ্বার শুনানির পর হাইকোর্ট রাজীব কুমারের  আগাম জামিন মঞ্জুর করে । আপাতত সারদা চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। আদালত জানায়, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই । এই প্রেক্ষাপটে সুদীপ্ত সেনকে সিবিআই জেরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ।

জানা গেছে,  সেলের ভিতরেই সুদীপ্ত সেনকে জেরা করা হয় । সারদা কান্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য এসেছে তদন্তকারীদের হাতে । আর সেই তথ্যগুলো ঝালিয়ে নিতেই এদিন জেরা করা হয় সারদার কর্ণধারকে । মাস খানেক আগে বারাসতের বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের তরফে আর্জি জানানো হয় তারা জেলে গিয়ে সুদীপ্ত সেন, দেবযানী মুখ্যোপাধ্যায়কে জেরা করতে চায় । বিচারক জেলে গিয়ে জেরার অনুমতি দিয়ে ছিলেন  সিবিআইকে । দীর্ঘ শুনানি শেষে আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে । আর এরপরেই দেবযানীকে জেরা করতে জেলে পৌঁছে যায় সিবিআইয়ের একটি বিশেষ টিম। তারপর আজ জেরা করা হল সুদীপ্ত সেনকে । প্রায় কয়েক ঘন্টা হয়ে ধরে এই জেরা পর্ব চলে বলে জানা গেছে । সারদার একটি লাল ডায়েরি,পেন ড্রাইভ ও ল্যাপটপের কথা সিবিআইকে জানিয়ে ছিলেন দেবযানী মুখোপাধ্যায় । যেগুলো মিডল্যান্ড পার্কের সারদার অফিস থেকে সিজ করে নিয়ে যান রাজীব কুমার । কিন্তু বারবার বলা স্বত্বেও সেগুলো হাতে পায় নি সিবিআই । আর আজ সেই বিষয়েই জিজ্ঞেস করা হয় সুদীপ্ত সেনকে  ।

সিবিআই সূত্রে খবর, এর আগে একাধিক প্রশাসনিক কর্তাকে জেরা করার পর যে তথ্য হাতে এসছে তা মিলিয়ে দেখেন গোয়েন্দারা । কয়েক মাস আগে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করে সিবিআই । এরপরে তৎকালীন রাজ্য সরকার গঠিত সিটের অন্যতম তদন্তকারী অফিসার অর্নব ঘোষকে জেরা করার সময় দু’ট্রাঙ্ক ভর্তি নথি এসেছিল সিজিও কমপ্লেক্সে । জানা যায়, বিধাননগর কমিশনারেটে থাকা এই সমস্ত নথি হাতে পান তদন্তকারী অফিসাররা ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top