News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীর আত্মসমর্পনের সিদ্ধান্ত হয়নি : গৌতম দাশ
Image

বাদল চৌধুরীর আত্মসমর্পনের সিদ্ধান্ত হয়নি : গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ লুকোচুরি খেলার মধ্যেই ত্রিপুরার প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীর আত্মসমর্পনের বিষয়ে সিপিএম পার্টি অবগত নন বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাশ৷ তাঁর বক্তব্য, বাদল বাবু আত্মসমর্পন করবেন কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি৷ তবে, তাঁকে আইনি সহায়তা দেওয়ার সবরকম প্রয়াস নিয়েছে সিপিএম৷ তাঁর দাবি, বদলবাবু আইনজীবীদের পরামর্শ মেনেই পদক্ষেপ নেবেন৷


বুধবার পশ্চিম জেলা দায়রা আদালত প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ পূর্ত দপ্তরে দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত৷ তাঁর বিরুদ্ধে ভিজিলেন্স মামলা করেছে৷ ওই মামলায় প্রথমে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন৷ কিন্তু, গতকাল আদালত তাঁর জামিন খারিজ করে দেওয়ায় পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে৷


গতকাল রাত থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজে তল্লাশি জারি রেখেছে৷ আজও তাঁর নিজ বাসবভন, এমএলএ হোস্টেল সহ নানা জায়গায় পুলিশ তাঁকে খুঁজে বেড়াচ্ছে৷ কিন্তু, এখনও তাঁকে খুঁজে পায়নি পুলিশ৷ এরই মধ্যে বাদল চৌধুরীর পিজিকে সিপিএম পার্টি অফিসে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ করকে পুলিশ আটক করেছে৷


আজ সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ বাদল চৌধুরীকে অযথা হেনস্থা করা হচ্ছে অভিযোগ এনে শাসক দল বিজেপি এবং ত্রিপুরা সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাদল চৌধুরীকে টার্গেট করা হয়েছে৷ তাঁর মতে, ২০০৮ সালে পূর্ত দপ্তরের কাজে কোন ঘোটালা হয় নি৷ সমস্ত নিয়ম মেনেই পূর্ত দপ্তর কাজ করেছে৷ অথচ, রাজনৈতিক প্রতিহিংসায় সিপিএমকে কোনঠাসা করার জন্যই মিথ্যা মামলায় বাদল চৌধুরীকে ফাঁসানো হয়েছে৷


এদিন তিনি জানান, ত্রিপুরা হাই কোর্টে বাদল চৌধুরীর জামিনের আবেদনের প্রস্তুতি চলছে৷ আইনজীবীরা সমস্ত দিক পর্যালোচনা করে হাইকোর্টে জামিনের আবেদন জানাবেন৷ সাথে তিনি যোগ করেন, বাদল বাবু সিপিএম পার্টির কাছে সাহায্য চেয়েছেন৷ তাঁর পরবর্তী কি করণীয় সে বিষয়েও পরামর্শ চেয়েছেন৷ তবে, তিনি আত্মসমর্পনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top