News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কর্মচারী বঞ্চনা সমানে চলছে, অভিযোগ কংগ্রেসের
Image

রাজ্যে কর্মচারী বঞ্চনা সমানে চলছে, অভিযোগ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ জমানা বদলালেও ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বঞ্চনার অবসান হয়নি৷ কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ তরতর করে বাড়লেও ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১ শতাংশ ডিএও পাননি সরকারি কর্মচারীরা৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এইভাবেই বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে নিশানা করেছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ এদিন তিনি বলেন, মানুষের রোজগার কমছে, অথচ সরকার আয় বাড়ানোর লক্ষ্যে বিদ্যুতেও মাশুল বাড়িয়েছে৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করবে বলে তিনি জানিয়েছেন৷


সুবলবাবু বলেন, প্রায় ১৮ মাসের সরকার, অথচ এতেই রাজ্যবাসীর নাভিশ্বাস উঠে গেছে৷ তাঁর অভিযোগ, ত্রিপুরাবাসীর পকেট ফাঁকা হয়ে রয়েছে, অথচ সরকার আয় বাড়ানোর নানা ধান্দা করছে৷ তিনি বলেন, সম্প্রতি বিদ্যুৎ বিলে ডিউটি চার্জ অতিরিক্ত যুক্ত করেছে ত্রিপুরা সরকার৷ ঘরোয়া গ্রাহকদের জন্য ৫ শতাংশ এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য সাড়ে সাত শতাংশ মোট বিলের ওপর অতিরিক্ত মাশুল গুনতে হবে৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ত্রিপুরা সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল প্রতিবাদ আন্দোলনে নামবে কংগ্রেস৷ এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে স্থির হয়েছে, জানান তিনি৷


এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনার প্রসঙ্গ তুলে ত্রিপুরা সরকারকে একহাত নিলেন সুবল ভৌমিক৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আবারও ডিএ বাড়িয়েছে৷ তাতে এক লাফে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ১৭ শতাংশ হয়েছে৷ অথচ ত্রিপুরার সরকারি কর্মচারীরা ১ শতাংশও ডিএ পাচ্ছেন না৷ তাঁর কথায়, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর নামকাওয়াস্তে বেতন কমিশন চালু করে ডিএ দেওয়া বন্ধ রাখা হয়েছে৷ তাতে কর্মচারীরা আর্থিক দিক দিয়ে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top