News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে অন্তত ২০টি আসন চাইছে আইপিএফটি, দিতে নারাজ বিজেপি
Image

এডিসি নির্বাচনে অন্তত ২০টি আসন চাইছে আইপিএফটি, দিতে নারাজ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর ৷৷ এডিসি নির্বাচনে অন্তত ২০টি আসন দিতেই হবে, বিজেপিকে সাফ জানিয়েছে আইপিএফটি৷ নইলে একলা চলো নীতিতেই নির্বাচনী ময়দানে নামবে রাজ্যের উপজাতি ভিত্তিক ওই আঞ্চলিক দল৷ কিন্তু, বিজেপি তাদের কোনও ভাবেই অধিকাংশ আসন দিতে রাজি নয়৷ ফলে, আগামীকাল এডিসি নির্বাচনের প্রাথমিক রফা নিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের সাথে বৈঠকে বসবেন এনসি দেববর্মারা৷


সূত্রের খবর, এডিসি নির্বাচন নিয়ে জোট শরিকদের মধ্যে আসন রফা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, কোনও দলই একে অপরকে খোলা জায়গা করে দিতে চাইছে না৷ সূত্রের দাবি, সম্প্রতি আইপিএফটি জোট শরিক বিজেপিকে এডিসি নির্বাচনে অন্তত ২০টি আসনে আসন দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে৷ বাকি আটটি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করুক চাইছেন এনসি দেববর্মারা৷ তাতেই, জোট শরিকদের মধ্যে আসন রফা ইস্যুতে টানাপোড়েন শুরু হয়েছে৷


সূত্রের দাবি, বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগামীকাল রাজ্যে আসলে সন্ধ্যায় রাজ্য অতিথি শালায় জোট শরিক আইপিএফটি’র শীর্ষ নেতৃত্বদের সাথে এডিসি নির্বাচন নিয়ে বৈঠক হবে৷ ওই বৈঠকে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব সহ শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবেন৷


প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে আগে এডিসি অধিকাংশ আসনে আইপিএফটি’র একাধিপত্যের সত্বেই আসন রফা হয়েছিল৷ তাই, ওই সময় ৯টি আসনে আইপিএফটি সন্তুষ্ট হয়েছিল৷ কিন্তু, বিএসই’র চেয়ারম্যান পদ থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে জোট শরিক বিজেপির সাথে আইপিএফটি’র দূরত্ব বেড়েছে৷ ফলে এখন এডিসিতে আইপিএফটিকে একাধিপত্য ক্ষমতা দিতে চাইছে না বিজেপি৷


এদিকে, আগামী ১২ অক্টোবর আইপিএফটির কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি মুখ্য আলোচ্য বিষয় হিসেবে এডিসি নির্বাচনই প্রাধান্য পাবে৷ তবে, আগামীকাল রাম মাধবের সাথে বৈঠকের নির্যাশ আইপিএফটি কেন্দ্রীয় কমিটির বৈঠকেও প্রভাব ফেলবে ধারনা করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top