News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসী হামলার আশঙ্কা, পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে উদ্ধার ১৭টি হ্যান্ড গ্রেনেড
Image

সন্ত্রাসী হামলার আশঙ্কা, পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে উদ্ধার ১৭টি হ্যান্ড গ্রেনেড

জম্মু, ৪ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে ফের সন্ত্রাসবাদীদের গোপন ডেরার হদিশ পেল সুরক্ষা বাহিনী| শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে সীমান্তবর্তী এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালিয়ে ১৭টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিয়ন্ত্রণরেখার কাছে লোরান বেল্টের খারাগালি এলাকায় সন্ত্রাসবাদীদের গোপন ডেরা থেকে ১৭টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী|

পুলিশ সূত্রের খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই হ্যান্ড গ্রেনেড গুলি ৩-৪ মাসের পুরনো| গোয়েন্দাদের মতে, উপত্যকায় অশান্তি ছড়াতে পরিকল্পনা করছে সন্ত্রাসবাদীরা| সেই কারণেই গোপন ডেরায় মজুত করা হয় হ্যান্ড গ্রেনেড|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top