News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : ক্রিশ্চিয়ান মিশেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : ক্রিশ্চিয়ান মিশেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.) : অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তির মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে তিহার জেলে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিবিআই। ক্রিশ্চিয়ান মিশেলকে তিহার জেলে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে সিবিআইয়ের আবেদন শুক্রবার মঞ্জুর করল দিল্লির আদালত। গত মঙ্গলবার নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে  এই আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তের স্বার্থে ক্রিশ্চিয়ান মিশেলের স্বাক্ষর ও হস্তাক্ষরের নমুনাও চেয়েছিল সিবিআই।

মিশেলের বিরুদ্ধে করা অভিযোগ গুরুতর বলে পর্যবেক্ষণ করে এর আগে ৭ সেপ্টেম্বর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লির একটি আদালত। গত বছর দুবাই থেকে হস্তান্তরিত করা হয়েছিল মিশেলকে এবং বর্তমানে অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তিতে দুর্নীতির অভিযোগে তিহার জেলে রাখা হয়েছে অভিযুক্তকে। এই চুক্তিতে “মধ্যস্থতাকারী” হিসাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে সিবিআই এবং অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগের তদন্ত করছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top