News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ
Image

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও সুুদৃঢ় করার লক্ষ্যে আজ মহাকরণের ১নং সভাগৃহে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক৷


সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনবহুল এলাকা, যেমন- শহরাঞ্চল, সুকল জোন, বাজার ও জাতীয় সড়কে যান চলাচলের গতিতে নিয়ন্ত্রণ আনা হবে৷ এজন্য স্থানে স্থানে স্পিড রেডারগান স্থাপন করা হবে৷ পথচারীদের চলাচলের সুুবিধার্থে আরও ফুটপাথ নির্মাণ করা হবে৷ জেব্রা ক্রসিং আরো নতুন নতুন রাস্তায় চালু করা হবে৷ দ্বিচক্র যানে শুধু দু’জন যাতায়াত করতে পারবেন৷ দু’জনকেই হেলমেট পরতে হবে৷ জাতীয় সড়কে চলাচলকারী গাড়িগুলিতে যাত্রীদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ দ্বি-চক্র যান বা যানবাহন চলাচলের সময় চালকরা যাতে মোবাইল ফোন ব্যবহার না করতে পারেন সেজন্য আইন আরও কঠোর করা হবে৷


যে সকল রাস্তা সংস্কার প্রয়োজন সেগুলি সংস্কার করা হবে৷ স্টুডেন্ট পুলিশ ক্যাডেট (এস পি সি) কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন, রাস্তা পারাপার ও সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরো কঠোর মনোভাব নেওয়া হবে এবং ট্রাফিক পুলিশকেও আরো প্রশিক্ষণ দেওয়া হবে৷ পরিবহণ দপ্তর সড়ক নিরাপত্তার বিষয়ে গ্রাম ও শহরা’লে সচেতনতা শিবির সংগঠিত করবে৷


সভায় অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক জনগণকে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করতে বৈদ্যতিন প্রচার মাধ্যমকে আরও বেশী করে প্রচার করার উপর গুরুত্ব আরোপ করেন৷ সভায় পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং, ডি আই জি অনীশ প্রসাদ, ডি আই জি অরিন্দম নাথ, ট্রাফিক সুুপার পিনাকী সামন্ত, পরিবহণ দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার (রোড এণ্ড বিল্ডিং) দীপক চন্দ্র দাস, মুখ্য বাস্তুকার (জাতীয় সড়ক) রাজীব দেববর্মা, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ড. মিলিন্দ রামটেকে, আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার অরুণ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top