News Flash

  • Home
  • Uncategorized
  • জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক, গৃহবন্দি চন্দ্রবাবু নাইডু ও লোকেশ
Image

জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক, গৃহবন্দি চন্দ্রবাবু নাইডু ও লোকেশ

অমরাবতী ও বিজয়ওয়াড়া, ১১ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু| ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ‘‘মানবাধিকার ও মৌলিক অধিকারকে লঙ্ঘন করেছে এই সরকার| এই সরকারকে আমি হুঁশিয়ারি দিচ্ছি| পুলিশকেও আমি হুঁশিয়ারি দিচ্ছি| আপনারা এমন ধরনের রাজনৈতিক খেলা খেলতে পারেন না| গ্রেফতার করে আমাদের থামিয়ে দেওয়া যাবে না| তাঁরা যখনই আমাদের অনুমতি দেবে, তখনই ‘চলো আত্মাকুর’ মিছিল শুরু হবে|’

টিডিপি কর্মীদের হুমকি ও রাজনৈতিক হিংসা এবং খুনের প্রতিবাদে জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে বুধবার ‘চলো আত্মাকুর’ মহা মিছিলের আয়োজন করেছিল টিডিপি| সেই আন্দোলন সামাল দিতেই আগেভাগে আটক ও গৃহবন্দি করা হয় এন চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ, টিডিপি নেত্রী ভূমা অখিলা প্রিয়া ও প্রাক্তন টিডিপি বিধায়ক টি সৌম্য ও টিডিপি এমএলসি ওয়াই ভি বি রাজেন্দ্র প্রসাদ-সহ বহু টিডিপি নেতা-কর্মীকে| অমরাবতীর বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয় এন চন্দ্রবাবু নাইডুকে, তাঁর ছেলে নারা লোকেশকেও গৃহবন্দি করে রাখা হয়| বিজয়ওয়াড়ায় নোভোটেল হোটেলে আটকে রাখা হয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা টিডিপি নেত্রী ভূমা অখিলা প্রিয়াকে| কৃষ্ণা জেলার নন্দিগামা টাউনে গৃহবন্দি করে রাখা হয় টিডিপি বিধায়ক সৌম্যকে, কৃষ্ণা জেলার ইউরুতে গৃহবন্দি করে রাখা হয় টিডিপি এমএলসি ওয়াই ভি বি রাজন্দ্রে প্রসাদকে|

গৃহবন্দি ও আটকের প্রেক্ষিতে জগন্মোহন রেড্ডি সরকারকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, ‘‘মানবাধিকার ও মৌলিক অধিকারকে লঙ্ঘন করেছে এই সরকার| এই সরকারকে আমি হুঁশিয়ারি দিচ্ছি| পুলিশকেও আমি হুঁশিয়ারি দিচ্ছি| আপনারা এমন ধরনের রাজনৈতিক খেলা খেলতে পারেন না| গ্রেফতার করে আমাদের থামিয়ে দেওয়া যাবে না| তাঁরা যখনই আমাদের অনুমতি দেবে, তখনই ‘চলো আত্মাকুর’ মিছিল শুরু হবে|’ প্রিভেনটিভ হেফাজতে থাকা সত্ত্বেও, এদিন বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু| তখনই অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির প্রধান গেট বন্ধ করে দেয় পুলিশ|

টিডিপি নেতা-কর্মীদের গৃহবন্দি করে রাখার প্রেক্ষিতে নাইডুর ছেলে নারা লোকেশ বলেছেন, ‘একনায়কতন্ত্র চলছে, অগণতান্ত্রিক উপায়ে আমাদের আটকানো হয়েছে| টিডিপি নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে| ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়করা প্রকাশ্যেই আমাদের হুমকি দিচ্ছে, বলছে পুলিশ তাঁদের পাশে আছে|’ নারা লোকেশ আরও বলেছেন, ‘অন্ধ্রপ্রদেশে আমাদের দলের কণ্ঠরোধ করার চেষ্টা করছে শাসকদল| গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত কার্যক্রম করছিলাম, অথচ আমাদের নেতৃত্বেকে গৃহবন্দি করা হয়েছে| গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে|’ প্রসঙ্গত, এদিন সকালে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন লোকেশ, এরপরই তাঁকে গৃহবন্দি করা হয়|

জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ও অভিযোগ তুলে ‘চলো আত্মাকুর’ মিছিলের ডাক দিয়েছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু| সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বাড়িতেই অনশন করার কথা ছিল তাঁর| তার আগেই নাইডুকে গৃহবন্দি করে রাখা হয়| নাইডুর ছেলে নারা লোকেশকেও গৃহবন্দি করা হয়| বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারাও জারি করা হয়েছিল| নারাসারাওপেটা, সাত্তেনাপালে, পালান্ডু, গুরাজালায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল| অন্ধ্রপ্রদেশের ডিজিপি জি স্বয়ং জানিয়েছেন, উত্তেজনা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার কারণেই প্রতিরোধমূলক (প্রিভেনটিভ) হেফাজতে নেওয়া হয় চন্দ্রবাবু নাইডুকে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top