News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৪-র ৩১ ডিসেম্বরকে ভিত্তিবর্ষ করে সিএবি পাশ হবেই, অসম-সহ উত্তরপূর্বকে হবে বিদেশিমুক্ত, দৃঢ় ঘোষণা শাহের
Image

২০১৪-র ৩১ ডিসেম্বরকে ভিত্তিবর্ষ করে সিএবি পাশ হবেই, অসম-সহ উত্তরপূর্বকে হবে বিদেশিমুক্ত, দৃঢ় ঘোষণা শাহের

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : ২০১৪ সালের ৩১ ডিসেম্বরকে ভিত্তিবর্ষ করে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করবে কেন্দ্রের মোদী সরকার। এ দিন খুব দূরে নয়। সোমবার ফের জোরের সঙ্গে ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন (ডোনার) দফতরের স্বতন্ত্র প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং, গোটা উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি এবং নর্থ-ইস্ট ডেমক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-ভুক্ত জোট সরকারের মুখ্যমন্ত্ৰী যথাক্রমে অসমের সৰ্বানন্দ সনোয়াল, ত্রিপুরার বিপ্লবকুমার দেব, অরুণাচল প্রদেশের পেমা খানডু, মণিপুরের নংথমবাম বীরেন সিংহ, মেঘালয়ের কনরাড সাংমা, মিজোরামের জোরামথাংগা, নাগাল্যান্ডের নেইফিও রিও এবং সিকিমের প্ৰেম কুমার তামাং, কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলি, জিতেন্দ্ৰ সিং, অসমের মন্ত্ৰী তথা অগপ সভাপতি অতুল বরা, বিটিসি-প্ৰধান হাগ্ৰামা মহিলারি, বিজেপি ও নেডা-ভুক্ত দলের সব মন্ত্রী-বিধায়ক ছাড়াও বহু প্রদেশ নেতার উপস্থিতিতে সোমবার গুয়াহাটির পাঞ্জাবাড়িতে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰ মিলনায়তনে নেডা-র চতুর্থ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন অমিত শাহ।

হিন্দু বাংলাদেশি শরণার্থীদের নামোল্লেখ না করে অমিত বলেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ-দেশের নাগরিকদের সম্মানের সঙ্গে বসবাসের উপযোগী চিরস্থায়ী ব্যবস্থা করার রোডম্যাপ তৈরি করে ফেলেছেন। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে গেলে একজন বাংলাদেশির স্থান হবে না এ দেশে। বলেন, রাজ্যসভায় সদস্য সংখ্যা অনুকূলে নেই। তবে কংগ্ৰেসি সাংসদ দল ছেড়ে বিজেপিতে যোগদানকারী ভুবনেশ্বর কলিতাকে আবার রাজ্যসভায় নেওয়া হবে। রাজ্যসভায় উত্তরপূর্বের ১৪ সদস্যের মধ্যে ৬ জনই নেডা-ভুক্ত। এই সংখ্যা আরও বাড়বে, তবেই কেল্লা ফতে, নেডা-র সম্মেলনে দু হাত দুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত। এছাড়া বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বলে ৩৭১(ক) ধারার ওপর কোনও প্ৰভাব পড়বে না। এতে জনজাতি অধ্যুষিত রাজ্যগুলির চিন্তার কোনও কারণ নেই। প্রস্তাবিত সিএবি-র ফলে বরং ৩৭১(ক) আরও মজবুত হবে, দাবি শাহের।

তিনি বলেন, সদ্য প্রকাশিত এনআরসি-তে অসংখ্য বিদেশির নাম সন্নিবিষ্ট হয়েছে বলে অভিযোগ পেয়েছেন। তবে স্বদেশি ভারতীয়দের চিন্তার কোনও অবকাশ নেই বলেই জোরের সঙ্গে বলেন, নিশ্চিন্তে থাকুন সব ঠিক হয়ে যাবে, কোনও বিদেশি থাকবে না। তখনই কথার টানে বলেন, যখন জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, তখন একাংশ উত্তর-পূর্বাঞ্চলের মানুষকে তাতিয়ে তুলতে অনুচ্ছেদ ৩৭১ (ক) প্রসঙ্গ উত্লেথাপন করে । এরা মানুষকে বিভ্রান্ত করছে | সবাই বলছিল, এবার উত্তরপূর্বের ৩৭১ (ক) বাতিল করে দেবে মোদী সরকার। কিন্তু গতকাল এনইসি সম্মেলনে প্রদত্ত ভাষণের মত আজও দৃঢ়তার সঙ্গে অমিত শাহ বলেন, উত্তর-পূর্বাঞ্চলের জন্য বলবৎ বিশেষ ক্ষমতা বহনকারী ৩৭১ এবং এর সব উপধারা যথারীতি বহাল থাকবে। কেন তা বাতিল করা হবে না তার ব্যাখ্যাও আজ করেছেন তিনি। বলেন, ৩৭০ এবং ৩৭১-এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ৩৭০ ধারা ছিল টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী, আর ৩৭১ হল স্থায়ী। আর এজন্যই এই ধারাকে বিজেপি সরকার সম্মান করে, তাই তা বাতিলের প্রশ্নই ওঠে না, দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রাসঙ্গিক বক্তব্যে তিনি বলেন, উত্তর–পূর্বাঞ্চলে এনডিএ-র পরিসর বৃদ্ধি করতে ২০১৬ সালে নেডা গঠিত হয়েছিল। তাঁর চিন্তাধারাকে বটবৃক্ষের রূপ দিয়েছেন ড. হিমন্তবিশ্ব শর্মা। এজন্য প্রকাশ্য সমারোহে নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্বের ভূয়সী প্রশংসা করেছেন অমিত শাহ। বলেন, কেবল নিৰ্বাচনে বিজয়ী হওয়ার জন্য নেডা গঠনের লক্ষ্য নয়। ভাষা, জনজাতি, সংস্কৃতি রক্ষা ও সংরক্ষণ, উত্তর-পূর্বাঞ্চলের ভূ-সংস্কৃতি রক্ষার জন্য গঠিত হয়েছিল নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)।

অমিত শাহ বলেন, ২০১৪ পর্যন্ত উত্তরপূর্বে নিজেদের মধ্যে সংঘাতের সৃষ্টি করেছিল কংগ্রেস। উগ্রপন্থী সমস্যার সমাধান না করে এদের জিইয়ে রেখেছিল তারা। দু দিক থেকে তেল ঢেলে আগুন জ্বালিয়ে মারণ-খেলার মজা নিচ্ছিল ছিল কংগ্ৰেস। কংগ্ৰেসের ‘ডিভাইড অ্যান্ড রুল’ পলিসির জন্য কেবল উত্তর-পূর্বাঞ্চল নয়, গোটা দেশে বিছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছিল।

উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের সমৃদ্ধ সম্পদ আখ্যা দিয়ে আমিত শাহ বলেন, উত্তরপূর্ব দেশকে অক্সিজেন দেয়। এই অঞ্চলকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে অক্লান্ত চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা স্বপ্ন দেখছেন তিনি। তাঁর স্বপ্ন পূরণ করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে আন্তরিকতার সঙ্গে ঝাঁপাতে হবে।

এদিকে  প্রতি বছরের বন্যা সমস্যা সমাধানের জন্য আট রাজ্যকে জোটবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন অমিত শাহ। বলেছেন, প্ৰত্যেক মুখ্যমন্ত্ৰী নিজের নিজের রাজ্যের সমস্যাবলি সমাধানে পরিকল্পনা হাতে নিয়ে একত্রিত করে কেন্দ্রকে জমা দিন। কেন্দ্ৰ সমস্যার সমাধান করবে, প্রত্যয়ের সঙ্গে আশ্বস্ত করেছেন অমিত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top