News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্ত, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি ভারত হিতরক্ষা অভিযানের
Image

ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্ত, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি ভারত হিতরক্ষা অভিযানের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে এবং পানিসাগরে বিভিন্ন শিবিরে আশ্রিত ব্রু শরণার্থীদের নিরাপদে মিজোরামে প্রত্যাবর্তন এবং তাঁদের সুরক্ষিত জীবন-যাপন সুনিশ্চিত করার দাবিতে ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈশ-এর কাছে স্মারকলিপি জমা দিয়েছে ইন্দোর ভিত্তিক ভারত হিতরক্ষা অভিযানের সদস্যরা৷ পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি পাঠিয়েছেন তাঁরা৷ ত্রিপুরায় গতকাল থেকে তাঁরা ব্রু শরণার্থীদের জন্য গণধরনা ও গণ-অবস্থান কর্মসূচি পালন করছেন৷


ওই অভিযানের সদস্য সত্যম দুবেদি-র কথায়, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে শরণার্থীর জীবন-যাপন করছেন মিজোরামের ব্রু জনজাতিরা৷ সে-রাজ্যে তাঁদের জীবন সংশয়ে, তাই ত্রিপুরায় তাঁরা পালিয়ে এসেছিলেন৷ কিন্তু, তাঁদের কোনও উন্নয়ন হয়নি৷ তাঁর অভিযোগ, ব্রু জনজাতিদের উপর অত্যাচার হয়েছে৷ অথচ, মিজোরাম সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ তাই, এখন যেহেতু তাঁরা মিজোরামে ফিরে যাচ্ছেন, তাঁদের নিরাপদ ও সুরক্ষিত জীবন-যাপন সুনিশ্চিত করতে হবে৷ পাশাপাশি, রোজগারের ব্যবস্থা করতে হবে তাঁদের, দাবি জানান তিনি৷


তাঁর বক্তব্য, মিজোরামে ব্রু জনজাতিদের জন্য পৃথক স্বশাসিত জেলা পরিষদের দাবিতে সারা দেশে গণস্বাক্ষর অভিযান চালানো হয়েছে৷ ওই গণস্বাক্ষর সংবলিত দাবি সনদ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে৷
অভিযানের আরেক সদস্য ভুবন দেশমুখ বলেন, আজ ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈশ-এর সাথে দেখা করে ব্রু জনজাতিদের স্বার্থ সম্পর্কিত স্মারকলিপি তাঁর হাতে তুলে দিয়েছি৷ তিনি বলেন, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, আগামী ৯ সেপ্ঢেম্বর রাষ্ট্রপতির সাথে তাঁর সাক্ষাৎ হবে ৷ ওই সময় এ-বিষয়ে তিনি রাষ্ট্রপতির সাথে কথা বলবেন৷ অপর সদস্য ভূপেন্দ্র পোদ্দারের কথায়, ১ থেকে এই কর্মসূচি চলছে৷ চলবে ১২ সেপ্ঢেম্বর পর্যন্ত ৷ তিনি বলেন, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়ার পর কাঞ্চনপুর এবং পানিসাগরে বিভিন্ন শিবিরে আশ্রিত ব্রু শরণার্থীদের সাথে আমরা দেখা করব ৷

তার পর মিজোরামে গিয়ে সে রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি তুলে দেওয়া হবে ৷
ওই অভিযানের প্রত্যেক সদস্যের সাফ কথা, দুই দশক বাদে মিজোরামে ফিরে গিয়ে ব্রু জনজাতিদের জীবন-জীবিকা নিরাপদে কাটবে, তা কেন্দ্রীয় সরকারকেই সুনিশ্চিত করতে হবে৷ তবে, মিজোরাম সরকারও এ-ক্ষেত্রে দায় এড়াতে পারবে না৷ তাঁদের উন্নয়নে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হোক, তাই এই অভিযান শুরু হয়েছে, বলেন তাঁরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top