News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্রতিদিন গড়ে দুয়ের অধিক আত্মহত্যা হয়, তথ্য বিধানসভায়
Image

রাজ্যে প্রতিদিন গড়ে দুয়ের অধিক আত্মহত্যা হয়, তথ্য বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে প্রতিদিন গড়ে দুয়ের বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ অন্তত, রাজ্য বিধানসভায় গৃহমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে এমনটাই প্রমাণ মিলেছে৷ ত্রিপুরায় আত্মহত্যার এই প্রবণতা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে হচ্ছে৷


সোমবার রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে প্রশ্ণোত্তর পর্বে সিপিএম বিধায়ক রতনকুমার ভৌমিকের প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানান, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ মে পর্যন্ত রাজ্যে ৯৮২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ৩০৭ জন মহিলা এবং ৬৭৫ জন পুরুষ আত্মহত্যা করেছেন৷ তিনি আরও জানান, ওই ঘটনাগুলির মধ্যে ১৮টি আত্মহত্যার ঘটনা পণের জন্য হয়েছে৷ তার মধ্যে ১৮টি পণ সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছে৷


বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে স্পষ্ট, প্রতিদিন গড়ে দুটিরও বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ শুধু তা-ই নয়, প্রতিবছরই মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহত্যার হার বেশি থাকছে৷ কিন্তু, পুরুষদের অধিকাংশ আত্মহত্যার ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে পুলিশ কোনও তদন্তই করছে না৷


স্বাভাবিকভাবেই আত্মহত্যার জন্য প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কখনও মিটছে না৷ শুধু তা-ই নয়, আত্মহত্যাজনিত সমস্যা সমাধানে কোনও উদ্যোগও নেওয়া হচ্ছে না৷ মনোরোগ বিশেষজ্ঞদের কথায়, আত্মহত্যা এক প্রকার মানসিক ব্যাধি৷ আর্থিক অনটন, পারিবারিক অশান্তি, পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা প্রেমে আঘাত পেয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নেন৷ ফলে, এই সমস্যা নিয়ে ভাবনাচিন্তা করা খুবই জরুরি হয়ে উঠেছে৷


আজ বিধানসভায় বিধায়ক রতনকুমার ভৌমিকের অতিরিক্ত প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী জানান, গোমতি জেলায় অতীন্দ্র রিয়াং এবং শান্তিরবাজারে রাকেশ ধরের মৃতদেহ উদ্ধারের ঘটনা খুন নাকি আত্মহত্যা এ-সংক্রান্ত তথ্য এখনই তাঁর কাছে নেই৷ তবে, তিনি তা সংগ্রহ করে বিধানসভাকে অবগত করাবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top