News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৪১৪৭ জন
Image

পর্ষদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৪১৪৭ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত দ্বাদশ এবং মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে৷ তাতে, মোট ৪,১৪৭ জন পরীক্ষার্থী পাশ করেছেন৷ মোট পরীক্ষার্থী ছিলেন ৫,৬৫৪ জন৷ কিন্তু পরীক্ষা দিয়েছিলেন ৫,৪৯২ জন৷ পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা জানিয়েছেন, পূর্বঘোষিত সময়ের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে৷

গত ২৯ জুলাই দ্বাদশ এবং মাধ্যমিকে সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ পর্ষদ সভাপতি ভবতোষ সাহা আজ জানিয়েছেন, এ-বছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল৷ তাই প্রতি জেলায় এবছর ২/৩টা করে পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল৷ তাঁর কথায়, এ-বছর ৮ জেলায় ১৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছেন৷ তিনি জানান, এবার উচ্চ মাধ্যমিকে ৪৭৩ জন এবং মাধ্যমিকে ৫,১৮১ জন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ছিলেন৷ তাঁদের মাধ্যমিকে ১২৫ জন এবং দ্বাদশে ৩৭ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন৷ ফলে, মাধ্যমিকে ৫,০৫৬ জন এবং দ্বাদশে ৪৩৬ জন পরীক্ষা দিয়েছিলেন৷

ভবতোষবাবু জানিয়েছেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় মাধ্যমিকে ৩৭৬৯ জন এবং দ্বাদশে ৩৭৮ জন উত্তীর্ণ হয়েছেন৷ জানান, যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তারা আগামী বছর পরীক্ষা দিতে পারবেন৷ এদিকে, বিষয়ভিত্তিক ফলাফলের হার এখনও পর্ষদ অফিসে খতিয়ে দেখা হয়নি বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top