News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার গ্রেপ্তার দুই
Image

৪৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ ধর্মনগরগামী যাত্রীবাহী ডিলাক্স বাস থেকে বাজেয়াপ্তকৃত ৪৮ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটের মূল দুই পাচারকারীকে পাকড়াও করতে সক্ষম হয়েছে বাজারিছড়া পুলিশ৷ ধৃতদের নিলামবাজার থানাধীন রতনপুর গ্রামের হুসন আলির ছেলে দুলাল আহমেদ (২৭) এবং পাথারকান্দির নয়াডহর গ্রামের প্রয়াত নেজাম উদ্দিনের ছেলে সোহেল আহমেদ (২৯) বলে পরিচয় পাওয়া গেছে৷


বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম থিক জানান, গতকাল সকাল প্রায় ১১টা নাগাদ ৮ নম্বর জাতীয় সড়কের ডেঙ্গারবন্দ পাবলিক এমই সুকল সংলগ্ণ স্থানে শিলচর থেকে ধর্মনগরগামী অসম রাজ্য পরিবহণ নিগম (এএসটিসি)-এর অধীনস্থ বেসরকারি মালিকানাধীন এএস ২৪সি ৬০২৫ নমএরের যাত্রীবাহী ডিলাক্স বাস থেকে প্রায় ৪৮ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিলেন৷ ইয়াবা ট্যাবলেটগুলোর আসল মালিক ফেরার হয়ে গিয়েছিল৷ তবে এগুলি পাচারে মদত দেওয়ার অভিযোগে বাসের চালক দিলোয়ার হুসেন (৪০) এবং সহ-চালক রিপন ঘোষ (২৭)-কে গ্রেফতার করা হয়েছিল৷

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল রাতেই শনিবার উদ্ধারকৃত ইয়াবাগুলির মূল পাচারকারী দুজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ২১সি এবং নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর ২৯ ধারায় ১৪৪/১৯ নম্বরে মামলা নথিভুক্ত করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top