News Flash

  • Home
  • Uncategorized
  • সংরক্ষিত বনাঞ্চলের ৯৮৭ পরিবারকে উচ্ছেদের নোটিশ
Image

সংরক্ষিত বনাঞ্চলের ৯৮৭ পরিবারকে উচ্ছেদের নোটিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ আগস্ট ৷৷ বিশালগড় ব্লকের অর্ন্তগত সাতটি গ্রাম পঞ্চায়েতের রিজার্ভ ফরেস্টে বসবাসকারী ৯৮৭ পরিবারকে প্রশাসনের তরফ থেকে ষাট দিনের মধ্যে রিজার্ভ ফরেস্টের জায়গা ছেড়ে উঠে যাবার নোটিশ জারি করা হয়৷ এই পরিস্থিতিতে নোটিশ পাওয়া তাদের বাস্তুভিটা ছেড়ে কোথায় আশ্রয় নেবে এনিয়ে দুশিন্তায় পড়েছে নোটিশ পাওয়া বসবাসকারীরা৷ তারা জানায় দীর্ঘ ৩৪ বছর কেউ বা ৩০ বছর যাবত ফরেস্টের জায়গাতে স্থায়ীভাবে বসবাস করছে৷


নোটিশ পাওয়া গ্রামের মানুষদের সাথে শনিবার বিশালগড় জাঙ্গালীয়াস্থিত কালীটিলা কলোনিতে এক সভা ডাকা হয়েছে৷ এলাকাবাসীদের নিয়ে স্থানীয় বিজীত প্রার্থী নিতাই চৌধুরী এবং গ্রাম প্রধানকে নিয়ে আলোচনা সভা করা হয়৷ নোটিশ প্রদান করা হয়েছে বিশালগড় রাউৎখলা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে৷ এলাকার মানুষ রাউৎখলা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বিরুদ্ধে বিভিন্ন রকম জালিয়াতির অভিযোগ তুলেছেন৷ ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায় বসবাসকারীদের যে নোটিশ দেওয়া হয়েছে তা সঠিক নয় বলেও জানায় নিতাই চৌধুরী৷

এলাকার মানুষ দুশ্চিন্তায় পড়েছে তবে নোটিশে তারিখ দেওয়া আছে ৪ঠা জুলাই ২০১৯ইং আয় পঞ্চায়েত সচিবের স্বাক্ষরে শীল মোহর দেওয়া তারিখ ১৫ জুলাই৷ তা নিয়েও জনগনের মধ্যে প্রশ্ণের চিহ্ণ দেখা দিয়েছে৷ কোর্স তারিখকে সঠিক করে চিহ্ণিত করবে৷ তাছাড়া উল্লেখ করা হয়েছে গ্রাম সভা লেভেল ফরেস্ট রাইট কমিটি সিদ্ধান্ত মোতাবেক ষাট দিনের মধেও বাস্তুভিটা, ত্যাগ করার আদেশ জারি করেছে৷ বর্তমান পরিস্থিতিতে এলাকার মানুষের মধ্যে দুশ্চিন্তার ভাজ পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top