News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলা : সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে রামমন্দির নির্মাণে আত্মবিশ্বাসী আরএসএস
Image

অযোধ্যা মামলা : সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে রামমন্দির নির্মাণে আত্মবিশ্বাসী আরএসএস

নয়াদিল্লি, ২ আগস্ট (হি. স.) : “৬ আগস্ট থেকে নিয়মিত অযোধ্যা ভূমি মামলার শুনানি হতে চলেছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এবার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিচারাধীন এই মামলাটির  সমাধান হবে এবং আমাদের আত্মবিশ্বাস রয়েছে শিগগিরই রামমন্দিরের নির্মাণ কাজ শুরু হবে”, অযোধ্যা মামলা নিয়ে শুক্রবার এমনই বিবৃতি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। অযোধ্যা মামলা নিয়ে এদিন মধ্যস্থতাকারী প্যানেলের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিয়ে আগামী ৬ আগস্ট থেকে এই মামলার নিয়মিত শুনানির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

সুপ্রিম কোর্টের মতে, মধ্যস্থতাকারীদের স্টেটাস রিপোর্ট নিষ্ফলা| তাই নিয়মিত হবে অযোধ্যা মামলার শুনানি| শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, আগামী ৬ আগস্ট থেকে নিয়মিত হবে অযোধ্যা জমি বিবাদ মামলার শুনানি| অযোধ্যা জমি বিবাদ মামলায় বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে মধ্যস্থতাকারীদের প্যানেল| মধ্যস্থতাকারীদের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিয়ে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, “মধ্যস্থতাকারীদের রিপোর্ট জমা পড়েছে আমাদের কাছে| চূড়ান্ত নিষ্পতি অর্জন করতে সক্ষম হয়নি মধ্যস্থতাকারী প্যানেল| ৬ আগস্ট থেকে শুরু হবে শুনানি, শুনানি হবে নিয়মিত।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top