News Flash

  • Home
  • Uncategorized
  • গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচেও যুবরাজের ব্যাটে এল জয়
Image

গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচেও যুবরাজের ব্যাটে এল জয়

টরন্টো, ৩ জুন (হি.স.) : প্রথম ম্যাচের হতাশা দূরে সরিয়ে গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচে ঝলসে উঠল যুবরাজের ব্যাট। সেইসঙ্গে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মনপ্রীত গনির সময়োপযোগী ক্যামিও দ্বিতীয় ম্যাচে টরন্টো ন্যাশনালসকে এনে দিল কাঙ্খিত জয়। এডমন্টন রয়্যালসের বিরুদ্ধে ১৯২ তাড়া করে ২ উইকেটে উত্তেজক জয় ছিনিয়ে নিল যুবরাজের দল।


দ্বিতীয় ম্যাচে কিছুটা হলেও জ্বলে উঠল তাঁর ব্যাট। ২১ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আনন্দ দিলেন স্থানীয় সমর্থকদের। শনিবার তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি ছয় ও ৩টি চারে। তবে দল লক্ষ্যমাত্রায় পৌঁছনোর অনেক আগেই বেন কাটিংয়ের স্লোয়ারে ঠকে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। যুবরাজের পাশাপাশি টরন্টো ন্যাশনালসের হয়ে এদিন ৩৯ বলে ৪৫ রানের অবদান রাখেন প্রোটিয়া ব্যাটসম্যান হেনরি ক্লাসেন। তবে ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পরেও শেষদিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মনপ্রীত গনি। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ১২ বলে ৩৩ রানের ক্যামিও জয়ের খুব কাছে পৌঁছে দেয় দলকে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top