News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজের অধ্যক্ষ হেনস্তার প্রতিবাদে অধিকর্তা সকালে এনএসইউআই
Image

কলেজের অধ্যক্ষ হেনস্তার প্রতিবাদে অধিকর্তা সকালে এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে অধ্যাপককে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র সংগঠন এনএসইউআই৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামক ছাত্র সংগঠন ছাত্র সংসদে ডেকে নিয়ে এক অধ্যাপককে হেনস্তা করেছে বলে এনএসইউআই’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ শিক্ষাঙ্গনে শিক্ষককে এ ধরনের হেনস্তার ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করে এনএসইউআই৷

এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এনএসইউআই সোমবার উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করেছে৷
ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনএসইউআই’র রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, কলেজগুলিতে ছাত্রদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব পালন করার কথা ছাত্র সংগঠনের৷ এটাই দীর্ঘদিনের রীতিনীতি৷ কিন্তু এই রাজ্যে বিজেপি’র নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের কলেজগুলিতে শাসক দলের অনুগত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে এনএসইউআই৷


সম্প্রতি খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে ছাত্র সংসদে ডেকে নিয়ে অধ্যাপককে হেনস্তা ও চরমভাবে অপমানিত করার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক৷ এই ঘটনায় জড়িতদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে৷ এ ধরনের কার্যকলাপ কিসের ইঙ্গিত বহন করছে৷ সেই প্রশ্ণও তুলেছেন এনএসইউআই’র রাজ্য সভাপতি৷ তিনি আরও অভিযোগ করেন, কলেজগুলিতে প্রথম বর্ষে ছাত্র ভর্তি প্রক্রিয়া চলাকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামে চাদার জুলুমবাজি শুরু হয়েছে৷

এ ধরনের কার্যকলাপেরও তীব্র বিরোধিতা করেছে এনএসইউআই৷
অবিলম্বে কলেজগুলিতে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য জোড়ালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় ছাত্র সংগঠন এনএসইউআই ছাত্র স্বার্থে বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top