News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ বিভ্রাটে রাজ্যবাসী নাজেহাল, নিগমে ডেপুটেশন বাম ছাত্র সংগঠনের
Image

বিদ্যুৎ বিভ্রাটে রাজ্যবাসী নাজেহাল, নিগমে ডেপুটেশন বাম ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই ৷৷ রাজ্যে মাত্রা ছাড়া বিদ্যুৎ বিভ্রাট অসহ্য হয়ে পড়েছে সাধারণ মানুষের কাছে ৷ এই অবস্থার প্রতিকার চেয়ে বিদ্যুৎ নিগমের সিএমডি-কে ডেপুটেশন দিল বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ ৷ তাঁদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছেন নিগমের সিএমডি এমএস কালে৷


রাজ্যে বিদ্যুৎ যন্ত্রণা মারাত্মকভাবে বেড়েছে ৷ সম্প্রতি সমস্যা সমাধানে মাঠে নেমেছিলেন বিদ্যুৎমন্ত্রী জিষ্ণু দেববর্মা ৷ আজ বিদ্যুৎ নিগমের সিএমডি-র কাছে ডেপুটেশন দিয়েছে বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ৷ এ-বিষয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, কয়েক মাস ধরে ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবায় মারাত্মক অবনতি হয়েছে ৷ তাতে, সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীদের ভীষণ সমস্যা হচ্ছে৷ তাঁর দাবি, ত্রিপুরা লোডশেডিং ফ্রি রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছিল৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবায় এই অবনতি আশা করা যায় না৷ তাই, আজ নিগমের সিএমডি-র কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷


তিনি জানান, চার সদস্যক এক প্রতিনিধিদল নিগমের সিএমডি-র সাথে দেখা করে তাঁকে ডেপুটেশন প্রদান করেছে৷ তাতে অবিলম্বে সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷ তিনি বলেন, নিগমের সিএমডি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ সন্দীপন দেবের হুঁশিয়ারি, অবিলম্বে ত্রিপুরাকে বিদ্যুৎ যন্ত্রণা থেকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ প্রসঙ্গত, গত প্রায় এক পক্ষকাল যাবৎ রাজ্যে বিদ্যুৎ পরিষেবায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন ভোক্তারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top