News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশেষ তহবিল চাইলেন মুখ্যমন্ত্রী
Image

এডিসির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশেষ তহবিল চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএডিসি) জন্য বিশেষ তহবিল চাইলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ মূলত, এডিসি এলাকার জনজাতিদের উন্নয়নে ৯,০০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে রাজ্য৷ সেই প্রকল্প নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গত, সোমবার নয়াদিল্লিতে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী দেব৷ সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রাজ্যের এডিসি এলাকার উন্নয়নে বিশেষ প্যাকেজের দাবি জানান৷ এডিসি এলাকায় জনজাতি সম্পদায়-সহ সামগ্রিক উন্নয়নের জন্য ৯,০০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে ত্রিপুরা সরকার৷ তাছাড়া, সীমান্তে কাঁটাতারের বেড়া, রোজভ্যালি ও অন্যান্য চিটফান্ড কোম্পানিগুলির বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷


আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্তে এখনও যে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি সে বিষয়টি উত্থাপন করেন৷ বিশেষ করে ধলাই জেলায় মন্থরগতিতে চলা কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী৷ শুধু তাই নয়, সিপাহিজলা জেলারও যে অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখনও শেষ হয়নি সেই অংশে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷ তাছাড়া টিএসআর-এর একটি আইআর ব্যাটালিয়নকে বহির্রাজ্যে ডেপুটেশনে পাঠানো, রোজভ্যালি-সহ অন্যান্য চিটফান্ডগুলির প্রতারণা সম্পর্কে সিবিআই তদন্ত, এসপিও-র সংখ্যা বৃদ্ধি ও তাঁদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনাক্রমে সহায়তা বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


এদিকে, নিরাপত্তা সম্পর্কিত ব্যয় (এসআরই) অনুযায়ী তারা ২০১৫-১৬ অর্থবর্ষে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জন্য খরচ হওয়া ৯১ লক্ষ ২৭ হাজার ৩১৬ টাকা ফেরত পাওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য থেকে আসাম রাইফেলস বাহিনীকে প্রত্যাহার না করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের এই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন৷
আজ মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সাথেও এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top