News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
Image

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে৷ মৃত গৃহবধূর নাম সুরাহা বিবি (৩৫)৷ স্বামীর নাম রকমত আলী৷ ঘর জামাই হিসেবে পূর্ব গোকুলপুর স্থিত শশুর বাড়িতেই থাকে রকমত আলী৷ শশুর বাড়ীর আত্মীয় পরিজনের অভিযোগ , রকমত সুরাহাকে বিয়ে করার পূর্বে আরোও একবার বিয়ে করেছিল৷ সেই বউ আগুনে পুরে মারা যায়৷ সে ঘটনা তাদের জানা ছিল না , বিয়ের পর জানাজানি হয়৷

বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া মারধোর করতো সুরাহাকে৷ হুমকি দিত আগের বউকে আগুন লাগিয়ে মেরে ফেলেছে , তাকেও মেরে ফেলবে৷ শনিবার দুপুর বেলা নিজ বাড়িতে রাবিয়া বিবি হঠাৎ দেখতে পায় ঘরের মধ্যে মেয়ে সুরাহা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে৷ সুরাহার পরিবার ও আত্মীয় পরিজনের দাবি রকমত সুরাহাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে৷ বর্তমানে সুরাহার মৃতদেহটি ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়৷ আগমীকাল ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হবে৷ মরনকালে সুরাহা একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান এবং মাকে ছাড়াও জেলবন্দী পিতাকে রেখে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top