News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ লক্ষাধীক টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে যৌথবাহিনী, গ্রেফতার এক
Image

৩০ লক্ষাধীক টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে যৌথবাহিনী, গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ বিএসএফ এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে প্রচুর পরিমাণের নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে৷ এর সঙ্গে পালানোর সময় বাহিনীর হাতে আটক হয়েছে অভিযুক্ত রমিজ মিঞা (২৫)৷ নেশা মসামগ্রী-সহ রমিজ পুলিশ হেফাজতে রয়েছে৷

বিএসএফ সূত্রের খবরে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার সিপাহিজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমার বক্সনগরের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা রমিজ মিঞার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী৷ বিএসএফ-এর ৭৪ নম্বর ব্যাটালিয়নের বক্সনগর বিওপি-র জওয়ান এবং স্থানীয় কলমচৌড়া থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়েছিল৷ রমিজের বাড়িতে অভিযানের সময় তার একটি ঘরের মেঝের মাটি খুঁড়ে ছয়টি শুকনো গাঁজার ড্রাম উদ্ধার হয়৷ ঘরের মেঝের নীচে বেসমেন্ট তৈরি করে তাতে গাঁজার ড্রামগুলি লুকিয়ে উপরে প্লাস্টার করে নিয়েছিল রমিজ৷ ওই অভিযানের সময় তার ঘর থেকে ১,১৭১টি নেশার ট্যাবলেট ইয়াবা, ১১ লক্ষ ৭৫ হাজার ৮৫০ টাকা নগদ ভারতীয় রুপি এবং ৫,৭৩০ বাংলাদেশি টাকা, দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার হয়েছে৷

বিএফএফ প্রদত্ত তথ্য অনুসারে, ছয়টি ড্রামে মোট ২৬২ কেজি গাঁজা ছিল৷ এগুলির সাম্প্রতিক বাজারমূল্য ১৩,১০,০০০ টাকা৷ ইয়াবার মূল্য ৫,৮৫,৫০০ টাকা৷ মোবাইল দুটির মূল্য ১০,৫০০ টাকা৷ উদ্ধারকৃত সামগ্রীগুলির মোট মূল্য ৩০,৮১,৮৫০ টাকা৷ এই হিসাবের বাইরে বাংলাদেশি ৫,৭৩০ টাকা রয়েছে৷

এদিকে যৌথ বাহিনীর অভিযানের আঁচ করতে গিয়ে পালানোর চেষ্টা করেছিল রমিজ মিঞা৷ আত্মগোপন করে থাকা অবস্থায় তাকে আটক করে যোথ বাহিনী৷ উদ্ধারকৃত নেশা সামগ্রী-সহ রমিজ মিঞাকে কলমচৌড়া থানায় নিয়ে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে মাদক বিরোধী আইন (এনডিপিএস)-এর ধারা বলে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

আজকের অভিযানে নেতৃত্ব দিয়েছেন বিএসএফ-এর অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট কেএল ভর্মা, এসআই নবীন কুমার এবং ত্রিপুরা পুলিশের পক্ষে সোনামুড়ার এসডিপিও সৌভিক দেব, কলমচৌড়া থানার ওসি রাজীব সাহা-সহ বিশাল সংখ্যক পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top