News Flash

  • Home
  • Uncategorized
  • খাস জমির নতুন জরিপ, খাজনা বৃদ্ধি, গৃহহীন-ভূমিহীনদের সুযোগ সম্প্রসারণ, রাজ্যে ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন সংশোধনে প্রতিবেদন পেশ
Image

খাস জমির নতুন জরিপ, খাজনা বৃদ্ধি, গৃহহীন-ভূমিহীনদের সুযোগ সম্প্রসারণ, রাজ্যে ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন সংশোধনে প্রতিবেদন পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন ৷৷ দীর্ঘ পাঁচ বৎসর পর, রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতারোহনের প্রায় দেড় বছরে ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে৷ ১৯৬০ সালে কার্যকরী হওয়া ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রয়োজনের নিরিখে সংশোধন করা হয়েছে৷ বিজেপি জোট সরকার ক্ষমতারোহনের পরেই ২০১৮ সালের ডিসেম্বর মাসে অবসরপ্রাপ্ত আই এ এস স্বপন সাহাকে চেয়ারম্যান করে চার সদস্যের রিভিউ কমিটি গঠন করে এবং তিন মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়৷ সেই মোতাবেক কমিটি আজ ত্রিপুরা সরকারের কাছে রিপোর্ট পেশ করেছে৷

সংশোধনী অনুসারে খাস জমিতে নতুন করে জরিপ ও বন্দোবস্ত, ভূমিহীন-গৃহহীন এবং উভয়হীনদের সুযোগ সম্প্রসারণ, খাজনা বৃদ্ধি এবং প্রমোটারদের নির্মিত বহুতলের জমির মালিকানা নির্ধারণ সহ একাধিক বিষয় আইনে যুক্ত করা হচ্ছে৷ রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা জানিয়েছেন, ওই বিষয়গুলি ছাড়াও সংশোধনীতে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট অনেক কিছু রাখা হয়েছে৷

আজ রাজস্ব দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন ১৯৬০ সালে কার্যকরী হওয়ার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রয়োজনের নিরিখে রাজ্য সরকার দশবার আইনটির বিভিন্ন ধারার সংশোধন করেছে৷ এরপরও ত্রিপুরা রাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা, জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থা, জমির শ্রেণী পরিবর্তন এবং অন্যান্য প্রয়োজনের নিরিখে আইনটিকে বর্তমান সময়ের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ, গ্রহণযোগ্য এবং জনকল্যাণমূলক করে তোলার জন্য বিভিন্ন ধারাগুলির সংশোধন করার প্রয়োজন অনুভব করে ত্রিপুরা সরকার৷ সেই মোতাবেক, রাজস্ব দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসে অবসরপ্রাপ্ত আই এ এস স্বপন সাহাকে চেয়ারম্যান করে চার সদস্যের রিভিউ কমিটি গঠন করে এবং তিন মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছিল৷

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই রিভিউ কমিটি ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে কাজ শুরু করে৷ কমিটি কাজ করতে গিয়ে পার্শ্ববর্তী রাজ্য আসাম পরিদর্শনেও গিয়েছে এবং সেখানকার ভূমি রাজস্ব আইন সম্পর্কে সম্যক ধারনা গ্রহণ করার চেষ্টা করেছে৷ তাছাড়া রাজ্যের আটটি জেলা অফিসে জেলা আধিকারিকদের কাছ থেকেও তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছে৷ কমিটি আসাম রাজ্যের ভূমি আইন সম্পর্কে অর্জিত অভিজ্ঞতা, রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের কাছ থেকে গৃহীত মতামত এবং কমিটির সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান আইনের বিভিন্ন ধারাগুলিকে জনসাধারণের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি, জনসংখ্যা বৃদ্ধি এবং জমির শ্রেণী পরিবর্তনের তথা জনসাধারণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সংশোধন করার চেষ্টা করেছে৷

বিবৃতিতে আরও জানানো হয়েছে, রিভিউ কমিটি আজ সকালে ভূমিলেক্ষ্য ও বন্দোবস্ত জরীপ দপ্তরের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রস্তাবিত প্রতিবেদন রাজ্য সরকারের রাজস্ব ও মৎস্য দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে৷ রাজস্ব মন্ত্রী কমিটির প্রস্তাবিত রিপোর্ট গ্রহণ করেন এবং কমিটির সকল সদস্যকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য রাজস্ব দপ্তর এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন৷ রাজস্ব মন্ত্রী জানিয়েছেন, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে রিপোর্টটি পেশ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top