News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ট্রাকের পিছনে ধাক্কা প্রাইভেট গাড়ির, মৃত্যু পাঁচজন যাত্রীর
Image

অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ট্রাকের পিছনে ধাক্কা প্রাইভেট গাড়ির, মৃত্যু পাঁচজন যাত্রীর

চিত্তুর (অন্ধ্রপ্রদেশ), ৭ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি গাড়ি| শুক্রবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহী পাঁচজন যাত্রীর| এছাড়াও আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন| শুক্রবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চিত্তুর জেলার রেনিগুন্টা মণ্ডলের অন্তর্গত একটি হাইওয়েতে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার সকালে হাইওয়ের ধারে দাঁড়িয়ে ছিল ট্রাক| সকাল তখন পাঁচটা হবে, যাত্রীবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে| জোরালো সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়|

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ| সংজ্ঞাহীন ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৮ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে পাঁচজন যাত্রীর মৃতু্য হয়েছে| বাকি তিনজন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে পুলিশ কর্তাদের অনুমান, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top