News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন সংয়োজন : মোদীর শপথে যোগ দেবেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রীও
Image

নতুন সংয়োজন : মোদীর শপথে যোগ দেবেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রীও

অমৃতসর, ৩০ মে (হি.স.): দ্বিতীয় বারের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী| রাজনৈতিক বিভেদ ভুলে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ প্রমুখ| এমনকি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন| কিন্তু, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল| প্রধানমন্ত্রীর শপথগ্রহণে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমন মুখ্যমন্ত্রীদের তালিকায় এবার নতুন সংযোজন| পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না|

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মিডিয়া উপদেষ্টা রবীন থুকরাল জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং|’ পঞ্জাবের মুখ্যমন্ত্রী কী কারণে উপস্থিত থাকতে পারবেন না, তা অবশ্য জানাননি মিডিয়া উপদেষ্টা রবীন থুকরাল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top