News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশের বিজ্ঞান বিভাগে কৃতী তালিকায় ছেলেদের আধিপত্য, প্রথম নীলাঞ্জন দেব
Image

দ্বাদশের বিজ্ঞান বিভাগে কৃতী তালিকায় ছেলেদের আধিপত্য, প্রথম নীলাঞ্জন দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশের বিজ্ঞান বিভাগে কৃতী তালিকায় এ-বছর ছেলেদের আধিপত্য রয়েছে৷ প্রথম দশে শুধু একজন মেয়ে স্থান দখল করতে পেরেছে৷ যা গত কয়েক বছরের ফলাফলে ব্যতিক্রমী বলেই মনে করা হচ্ছে৷ এদিকে, কৃতী তালিকায় মফসসলের বিদ্যালয়গুলি আগরতলা শহরকে জোর টেক্কা দিয়েছে৷ যা খুবই প্রশংসনীয় বলে মনে করছেন শিক্ষাবিদরা৷ এ-বছর দ্বাদশে বিজ্ঞান বিভাগে প্রথম দশে মোট বারো জন স্থান পেয়েছেন৷


এবার দ্বাদশ বিজ্ঞান বিভাগে কৃতী তালিকায় প্রথম স্থান অর্জন করেছে পশ্চিম জেলার আগরতলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র নীলাঞ্জন দেব৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৫৷ সবকটি বিষয়ে নীলাঞ্জন লেটার মার্কস পেয়েছে৷ এদিকে, ৪৭২ নম্বর পেয়ে দ্বাদশ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে দক্ষিণ জেলার বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্র আকাশ মজুমদার৷ আকাশও সবকটি বিষয়ে লেটার মার্কস পেয়েছে৷ কৃতী তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে অর্ণব চৌহান৷ সবকটি বিষয়ে লেটার মার্কস-সহ পশ্চিম জেলার আগরতলায় শিশুবিহার সুকলের ছাত্র অর্ণবের প্রাপ্ত নম্বর ৪৭১৷


শিশুবিহার সুকলেরই ছাত্র আবির দেবনাথ সবকটি বিষয়ে লেটার মার্কস-সহ ৪৭০ নম্বর পেয়ে কৃতী তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে৷ এদিকে, পশ্চিম জেলার আগরতলায় উমাকান্ত অ্যাকাডেমির শুভম বণিক সব বিষয়ে লেটার মার্কস-সহ ৪৬৯ নম্বর পেয়ে কৃতী তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে৷ একই বিদ্যালয়ের সাগর পাল সব বিষয়ে লেটার মার্কস-সহ ৪৬৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে৷ উমাকান্ত অ্যাকাডেমিরই সুপ্রতিম দত্ত সব বিষয়ে লেটার মার্কস-সহ ৪৬৬ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছে৷
এদিকে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবিআই সুকলের ছাত্র পল্লব দেবনাথ সব বিষয়ে লেটার মার্ক-সহ ৪৬৪ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে৷


এ-বছর নবম স্থান অর্জন করেছে তিন জন৷ ধর্মনগরের গোল্ডেন ভ্যালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বিরাট দেবনাথ, উদয়পুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের কৃষ্ণেন্দু সাহা এবং ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের রিশ্মিতা ধর সব বিষয়ে লেটার মার্কস-সহ ৪৬৩ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে৷ এছাড়া, গোমতি জেলার চন্দ্রপুর সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পুনিত দেবনাথ সব বিষয়ে লেটার মার্কস-সহ ৪৬২ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top