News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে লোকসভা ভোটের প্রথম দফা : জামুইয়ে মাওবাদী ব্যানার উদ্ধার, ভোট বয়কটের আর্জি
Image

বিহারে লোকসভা ভোটের প্রথম দফা : জামুইয়ে মাওবাদী ব্যানার উদ্ধার, ভোট বয়কটের আর্জি

পাটনা, ১১ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রথম দফায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শুরু হয়েছে বিহারে| বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিহারের ঔরাঙ্গাবাদ, জামুই, নওয়াদা এবং গয়া লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়| এরইমধ্যে বিহারের জামুইয়ে মাওবাদী ব্যানার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী| লাল রঙের ব্যানারে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা| আবার গয়া জেলার ইমামগঞ্জ এবং চক্রবন্দায় দু’টি আইইডি উদ্ধার করা হয়| উদ্ধার হওয়া আইইডি গুলি পরে নিষ্ক্রিয় করা হয়|

ঔরাঙ্গাবাদে জেলা পরিষদ আদর্শ বুথে সস্ত্রীক ভোট দেন জেলা ম্যাজিস্ট্রেট| প্রথম দু’ঘন্টায় নওয়াদা ও ঔরাঙ্গাবাদে ৯ শতাংশ এবং গয়ায় ১০ শতাংশ ভোট পড়েছে| সকাল দশটা পর্যন্ত নওয়াদায় ভোট পড়ে ১৭ শতাংশ| বেলা ১০.২৫ মিনিট নাগাদ ভোট দেন ঔরাঙ্গাবাদের এনডিএ প্রার্থী সুশীল কুমার সিং| তিনি ১৭৩ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন| বুদ্ধগয়ায় ভোটাধিকার প্রয়োগ করেছেন মহাবোধি মন্দিরের প্রধান পুরোহিত ভিক্ষু ভান্তে চালিন্দা এবং তত্ত্বাবধায়ক ভন্তে দিনানন্দ| বিহারের বিভিন্ন বুথে ইভিএম বিকলের খবরও এসেছে| প্রথম দফায় বিহারের চারটি আসনে ভোটগ্রহণ হচ্ছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ৪৪ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি ও জেডিইউ জোট, কংগ্রেস এবং আরজেডি জোট| বিহারে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-৭৪৮৬|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top