News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট কর্মীদের গ্রুপ বিভাজনের কাজ শুরু
Image

ভোট কর্মীদের গ্রুপ বিভাজনের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হল ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের গ্রুপ ভিত্তিক বিধানসভা এলাকা বিভাজনের কাজ৷ অর্থাৎ ভোটকর্মীদের নিয়ে এক-একটি গ্রুপ তৈরি এবং এই গ্রুপগুলি কোন বিধানসভা এলাকায় ভোটের কাজে নিয়োজত হবেন তার নথি তুলে দেওয়া হচ্ছে৷ পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমার বিভিন্ন দফতর থেকে যে সকল সরকারি কর্মচারী ভোটের কাজে নিয়োজিত হয়ছিলেন তাঁদের গ্রুপ বিভাজন অনুষ্ঠিত হয় আগরতলার উমাকান্ত অ্যাকাডেমিতে৷

এই কাজে নিযুক্ত তহশিলদার তথা নির্বাচনের অ্যাপয়েন্টমেন্ট সেলের কাজে নিযুক্ত কৌশিক চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এ-কথা জানান৷ তিনি আরও জানান, এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোটকর্মীদের গ্রুপ ভিত্তিতে প্রশিক্ষণ শুরু হবে ২৯ মার্চ থেকে৷ সদর মহকুমার ট্রেনিং হবে মোট চারটি জায়গায়, এগুলি হল মহিলা কলেজ, বয়েজ বোজংসুকল, বিএড কলেজ এবং প্রগতী সুকল৷ রাজ্যের বাকি ২২টি মহকুমার জন্যও মহকুমার নির্দিষ্ট জায়গায় গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট বিলি করা হচ্ছে এবং তাঁদের প্রশিক্ষণের স্থান উল্লেখ করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top