News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা মায়াবতীর
Image

অযোধ্যা প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা মায়াবতীর

লখনউ, ৩০ জানুয়ারি (হি.স.): অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী। লোকসভা নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্যই রাম মন্দির প্রসঙ্গে হস্তক্ষেপ করছে কেন্দ্র, বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার| সুপ্রিম কোর্টে রিট পিটশন দাখিল করেছে কেন্দ্র| শীর্ষ আদালতে ৬৭ একর অবিতর্কিত জমি ফেরতের আবেদন জানানো হয়েছে|

 অযোধ্যার বিতর্কিত জমির পাশ্ববর্তী অধিগৃহীত জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র| ওই ৬৭ একর জমিতে নির্মাণের অনুমতি চাইল কেন্দ্র| এর প্রেক্ষিতে পাল্টা বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য ইচ্ছাকৃত ভাবে হস্তক্ষেপ করছে কেন্দ্র। কেন্দ্রের এই ধরণের রণকৌশল থেকে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিষয়টির উপর অযথা, ভ্রান্ত ভাবে এবং উত্তেজনা ছড়ানোর জন্য হস্তক্ষেপ করা হচ্ছে। নির্বাচনী স্বার্থ চরিতার্থ করার জন্যই এই কাজ করা হচ্ছে।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী আরও বলেন, দারিদ্রতা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, নিরক্ষরতা সহ উন্নয়ন প্রসঙ্গে ব্যর্থতা ঢাকতে এই কাজ করা হচ্ছে। শেষ অস্ত্র হিসেবে অযোধ্য ইস্যুকে ব্যবহার করা হচ্ছে। সংবিধান বিরোধী পদক্ষেপ নিয়েছে সরকার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top