News Flash

  • Home
  • Uncategorized
  • টানা পাঁচ ম্যাচ জয় করে ইতিহাস গড়লেন ওলে সোল্কজায়ের
Image

টানা পাঁচ ম্যাচ জয় করে ইতিহাস গড়লেন ওলে সোল্কজায়ের

ম্যাঞ্চেস্টার, ৬ জানুয়ারি (হি.স.) : প্রিমিয়র লিগে টানা পাঁচ ম্যাচ জয় করে ইতিহাস গড়লেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নয়া কোচ ওলে সোল্কজায়ের। চতুর্থ জয়ের পর একাসনে আসেন তিনি । শনিবার এফ এ কাপে রিডিংকে হারানোর পর স্যার ম্যাট বুসবিকে টপকে গেলেন লুকাকুদের নতুন কোচ। দায়িত্বভার গ্রহণের পর সোল্কজায়েরই হলেন ম্যান ইউয়ের প্রথম কোচ, দায়িত্বগ্রহণের পর যিনি প্রথম পাঁচ ম্যাচে জয় হাসিল করে নিলেন। ম্যাট বুসবি, অ্যালেক্স ফার্গুসনদের ছাপিয়ে কোচ হিসেবে অনন্য নজির গড়লেন নরওয়ের এই উত্তরসূরী।

মৌরিনহো বিদায়ের পর পাঁচ গোলে জয় দিয়ে ম্যান ইউয়ে শুরু করেছিলেন তাঁর স্বপ্নের অভিযান। এরপর এক এক করে টানা জয় প্রথম পাঁচ ম্যাচে। সাম্প্রতিক অতীতে ইউনাইটেডের এমন ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে অনভ্যস্ত হয়ে উঠেছিলেন সমর্থকেরা। ফার্গুসনের স্মৃতি উসকে যেন ক্লাবের সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনছেন ক্লাবেরই ওলে সোল্কজায়ের। পারফরম্যান্সের নিরীখে এদিন এফ এ কাপের তৃতীয় ম্যাচে রেড ডেভিলসদের পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। কিন্তু দু’গোলে ম্যাচ জিতে নিয়ে কাজের কাজটি সেরে নেন লুকাকুরা। প্রথমার্ধের জোড়া গোলেই জয় নিশ্চিত হয় সোল্কজায়ের অ্যান্ড কোম্পানির। ঘরের মাঠে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ম্যান ইউ গোলরক্ষককে টপকে সারা ম্যাচে গোল করতে ব্যর্থ হয় রিডিং।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top