News Flash

  • Home
  • Uncategorized
  • পতাকা উত্তোলন করে কংগ্রেস ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন রাহুল গান্ধীর
Image

পতাকা উত্তোলন করে কংগ্রেস ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন রাহুল গান্ধীর

নয়াদিল্লি্ ২৮ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসের ১৩৪ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধী। দলীয় কর্মীদের স্বার্থহীন সেবা এবং কয়েক লক্ষ কংগ্রেসকর্মী অবদানকে কুর্নিশ জানালেন কংগ্রেস সভাপতি।
শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে এআইসিসি-র প্রধান কার্যালয়লে দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পতাকা উত্তোলনের পর বন্দেমাতারম ধ্বনি এবং জাতীয় সংগীত গাওয়া হয়। পাশাপাশি এদিন কেকও কাটেন তিনি। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বর্ষীয়ান কংগ্রেস নেতা মোতিলাল ভোঁরা, গুলাম নবি আজাদ, এ কে অ্যান্টনি সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব। ট্যুইটারে রাহুল গান্ধী লেখেন, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কয়েক কোটি কংগ্রেসকর্মী, পুরুষ এবং মহিলাদের অবদান ও আত্মত্যাগকে কুর্নিশ জানাই। বছরের পর বছর ধরে তাঁদের জন্যই কংগ্রেস গড়ে উঠেছিল। সেই সব অগুণতি নায়কদের সম্মান এবং কৃতজ্ঞতা জানাই। তাঁদের প্রত্যেকেকে কুর্নিশ জানাই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top