News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে লড়বেন কমল হাসান
Image

লোকসভা নির্বাচনে লড়বেন কমল হাসান

চেন্নাই, ২২ ডিসেম্বর (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন কমল হাসান। শনিবার দৃঢ়তার সঙ্গে এমনই জানালেন মাক্কাল নিধি মাইয়ম দলের সুপ্রিমো কমল হাসান।

তামিল চলচ্চিত্রের দাপুটে অভিনেতা বর্তমানে তামিলনাডুর রাজনৈতিক মঞ্চ নিজের অস্তিত্ব গড়ে তুলতে উঠেপড়ে লেগেছেন। এদিন তিনি বলেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে আমি অবশ্যই লড়ব। সমভাবাপন্ন দলগুলির সঙ্গে জোট গড়ে তোলার ইচ্ছা রয়েছে তার । এর যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ দল আমার উপরেই ছেড়েছে। কিন্তু এখনও জোট নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জোট নিয়ে আলোচনা চলবে। ’ গোটা তামিলনাডু জুড়ে দলীয় প্রচারে ব্যস্ত তিনি। গত সপ্তাহে তিনি বলেছিলেন, সাধারণ নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু একা না জোট গড়ে লড়বেন সেই বিষয়ে কিছু জানাননি তিনি। নভেম্বরে তামিলনাডুর গাজা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করার সময় কমল হাসান বলেছিলেন, ‘জনগণের যা ভাল সেটাই আমরা করে যাব।’
প্রসঙ্গত, আগামী বছর লোকসভা নির্বাচন ছাড়াও তামিলনাডুতে ২০টি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে উপনির্বাচন হবে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে বর্ষীয়ান এই তামিল অভিনেতা কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়ন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top