News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মদনলাল খুরানা
Image

প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মদনলাল খুরানা

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মদনলাল খুরানা। শনিবার দিল্লির কীর্তিনগরের বাসভবনে রাত ১১ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় বিগত দু-বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। বাড়িতেই ডাক্তাররা তাঁর চিকিত্‍‌সা করছিলেন।
১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। ২০০৩ সাল পর্যন্ত মোট ১১ বার তিনি বিধানসভা নির্বাচনে লড়েন। তার মধ্যে দশ বারই জিতেছেন। বিজেপি’র জনপ্রিয় নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীও।
ভারতীয় জনতা পার্টির প্রবীণ এই নেতা আরএসএসেরও সঙ্গেও সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। ২০০৩ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গেলে, দিল্লি বিজেপির সভাপতির পদ থেকে ইস্তফা দেন। পরের বছর ২০০৪ সালে তাঁকে রাজস্থানের রাজ্যপালও নিযুক্ত করা হয়েছিল।
দলের প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে দিল্লির বর্তমান বিজেপি প্রধান মনোজ তিওয়ারি বলেন, ‘আমরা দলের মহান একজন নেতাকে হারালাম। তিনি ছিলেন আক্ষরিক অর্থেই তৃণমূলস্তরের কর্মী। দিল্লির সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন।’ মাত্র দু-মাস আগেই খুরানার বড় ছেলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top