News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় থমথমে কামথানা
Image

পাচারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় থমথমে কামথানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷  গরু পাচার কান্ডের তিনদিন পর কমালাসাগর বিধানসভা কেন্দ্রের কামথানা এলাকার পরিবেশ ধীরে ধীরে শান্ত হচ্ছে৷ এলাকায় আধা সামরিক বাহিনীর টহলদারী জারি আছে৷ যদিও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷

জানা গেছে, এলাকায় এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে৷ দোকানপাট খুলল্যে মানুষ আসছে না৷ বাজার বসছে নিরাপত্তার ঘেরাটোপে৷ কিন্তু, বাজারে ক্রেতা বিক্রেতা সেরকম নেই৷ ব্যবসায়ীরা জানান, গত তিনদিন ধরে এলাকায় সে রকম ব্যবসা বাণিজ্য হচ্ছে না৷ মানুষ বয়ে ঘর থেকে বের হচ্ছেন না৷ কখন কী ঘটে তার ঠিক নেই৷ তাই সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না বলে জানান তাঁরা৷

উল্লেখ্য, মঙ্গলবার রাতে কমলাসাদর বিধানসভা কেন্দ্রের কামথানা এলাকায় গরু পাচারকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষে উভয় গোষ্ঠীর কয়েকজন ঘায়েল হয়েছেন৷ এতে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়৷ ঘটনায় এলাকার লোকজন ঘরমুখো হয়ে পড়েন৷ মুহুর্তের মধ্যে এলাকার দোকাপাট, বাজার বন্ধ হয়ে যায়৷ যে যার মতো বাড়ি চলে যান৷ এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন৷ মঙ্গলবার গরু পাচারকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘটিত সংঘর্ষে উভয় গোষ্ঠীর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে৷ এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকার বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হন৷

এদিকে, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সাধারণ মানুষ৷ জনগণের অভিযোগ, কামথানা সীমান্তের কিছু সুরক্ষা কর্মী পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো তাদের সুযোগ করে দিয়েছেন৷ তাঁদের কাছে জানা গেছে, কামথানা এলাকায় মোট ৫টি গেইটের মধ্যে ১৩৫ থেকে ১৩৯ নম্বর গেইটের কাঁটাতারের বেড়া কেটে প্রতিদিন রাতে গরু পাচার হয়৷ এভাবে চার থেকে পাঁচ শতাধিক গবাদি পশু বাংলাদেশে  পাচার হচ্ছে৷ এ হারে গরু পাচার সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধির কোনও হেলোদল নেই৷ সবকিছু জেনেও তিনি না জানার ভান করে আছে, অভিযোগ জনতার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top