News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পিছিয়ে গেল ৩৫এ শুনানি, স্তব্ধ কাশ্মীর উপত্যকা
Image

ফের পিছিয়ে গেল ৩৫এ শুনানি, স্তব্ধ কাশ্মীর উপত্যকা

নয়াদিল্লি ও শ্রীনগর, ৩১ আগস্ট (হি.স.): সংবিধানের ৩৫এ ধারার বিরুদ্ধে আবেদনের শুনানি ফের পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট| সংবিধানের ৩৫এ ধারা নিয়ে পুনরায় শুনানি হবে ২০১৯ সালের ১৯ জানুয়ারি, শুক্রবার অবহিত করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বরুণ কুমার| অর্থাত্, আগামী বছরের ১৯ জানুয়ারি ফের ৩৫এ মামলার শুনানি হবে| সংবিধানের ৩৫এ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের ‘স্থায়ী বাসিন্দা’রা বিশেষ অধিকার ভোগ করেন| এই ধারার বিরুদ্ধে ২০১৪ সালে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এক স্বেচ্ছাসেবী সংগঠন-সহ বেশ কয়েকজন আবেদনকারী|
কিছুদিন আগেই সংবিধানের ৩৫এ ধারার বিরুদ্ধে আবেদনের শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট| এরপর শুক্রবার, ৩১ আগস্ট সংবিধানের ৩৫এ ধারা নিয়ে শীর্ষ আদালতে পুনরায় শুনানি শুরু হয়| জম্মু ও কাশ্মীরের হয়ে এএসজি তুষার মেহতা শীর্ষ আদালতে রিপোর্ট দেন, ‘রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য এই মুহূর্তে ব্যস্ত সমস্ত নিরাপত্তা সংস্থা|’ কেন্দ্রের হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, ‘সর্বাগ্রে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক|’ সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে অনুরোধ জানানো হয়, পঞ্চায়েত নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ৩৫এ মামলার শুনানি স্থগিত করা হোক| কেন্দ্রের আর্জিতে সম্মতি জ্ঞাপন করেছে শীর্ষ আদালত| সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ৩৫এ ধারা নিয়ে মামলার শুনানি| সুপ্রিম কোর্টের আইনজীবী বরুণ কুমার জানিয়েছেন, সংবিধানের ৩৫এ ধারা নিয়ে পুনরায় শুনানি হবে ২০১৯ সালের ১৯ জানুয়ারি|
সংবিধানের ৩৫এ ধারা নিয়ে শুনানির জেরে শুক্রবারও স্তব্ধ কাশ্মীর উপত্যকা| শুক্রবার গোটা কাশ্মীর উপত্যকায় বনধের ডাক দেন বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াল উমর ফারুক এবং ইয়াসিন মালিক| শুক্রবার সকাল থেকেই শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, গণপরিবহণ ব্যবস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান| ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে কর্মীদের সংখ্যা নিতান্তই কম ছিল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top