News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যালট পেপারের মাধ্যমেই হোক লোকসভা নির্বাচন, নির্বাচন কমিশনে আর্জি কংগ্রেসের
Image

ব্যালট পেপারের মাধ্যমেই হোক লোকসভা নির্বাচন, নির্বাচন কমিশনে আর্জি কংগ্রেসের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে পরাজিত করতে তত্পর সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি| বিরোধীদের ঐক্যবদ্ধ করার মূল কারিগর হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| সমস্ত দলই চাইছে, যেনতেন প্রকারেণ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে পরাজিত করতেই হবে| এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমেই ভোট করানোর দাবি জানাল কংগ্রেস| সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের আবেদন, ব্যালট পেপারের মাধ্যমেই আসন্ন লোকসভা নির্বাচনের ভোট করানো হোক|
প্রসঙ্গত, সোমবারই নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে আয়োজিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক| সর্বদলীয় বৈঠকের প্রাক্কালেই ব্যালট পেপারের মাধ্যমে লোকসভা নির্বাচন করানোর দাবি জানাল কংগ্রেস| নির্বাচন কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠকে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত, নির্বাচন কমিশনার সুনীল আরোরা, অশোক লাভাসা প্রমুখরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top