News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম পঞ্চায়েতে ৩২০৪ এবং পঞ্চায়েত সমিতির ১৬১ শূণ্য আসনে
Image

গ্রাম পঞ্চায়েতে ৩২০৪ এবং পঞ্চায়েত সমিতির ১৬১ শূণ্য আসনে

উপ-নির্বাচন ২৩ সেপ্ঢেম্বর, গণনা ২৫শে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ ত্রি-স্তর পঞ্চায়েতে শূণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ সেপ্ঢেম্বর৷ গণনা হবে ২৫ সেপ্ঢেম্বর৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গেছে৷ সূত্রের খবর, পঞ্চায়েতের শূণ্য আসনে উপ-নির্বাচনের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন৷ ইতিমধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে৷ তাছাড়া, নিয়ম অনুযায়ী যেকোন আসন শূণ্য হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন করতেই হবে৷ তাই, উপ-নির্বাচনের দিনক্ষণও একপ্রকার চুড়ান্ত করে ফেলেছে দপ্তর৷সূত্রের খবর, আগামী ২৮ আগষ্ট ত্রিস্তর পঞ্চায়েতে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ৪ সেপ্ঢম্বর৷ ৫ সেপ্ঢেম্বর সমস্ত মনোনয়ন পত্র পরীক্ষা নিরিক্ষা করা হবে৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৭ সেপ্ঢেম্বর৷রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৩ সেপ্ঢেম্বর ত্রি-স্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এদিকে, যদি পুনঃভোটের প্রয়োজন হয় তার জন্য ২৪ সেপ্ঢেম্বর দিনটি ধার্য্য করা হয়েছে৷ গণনা হবে ২৫ সেপ্ঢেম্বর৷ কমিশন সূত্রের খবর, উপ-নির্বাচনের সমস্ত প্রক্রিয়া ৩০ সেপ্ঢেম্বরের মধ্যে সমাপ্ত করতে হবে৷
সম্প্রতি, রাজ্য নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে৷ উপ-নির্বাচনে মোট ভোটার রয়েছেন প্রায় ৭ লক্ষ ৭১ হাজার৷ আগামী ২৩ সেপ্ঢেম্বর তাঁরা উপ-নির্বাচনে ভোট দেবেন৷ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শূণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গ্রাম পঞ্চায়েতের ৬১১১টি আসনের মধ্যে ৩২০৪টি শূণ্য আসনে এবং পঞ্চায়েত সমিতির ১৬১টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷
উল্লেখ্য, উপ-নির্বাচনে স্বাভাবিকভাবেই প্রাধান্য পাবে বিজেপি-আইপিএফটি৷ কারণ, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন পঞ্চায়েতে অচলাবস্থা দেখা দিতে শুরু করে৷ বামফ্রন্টের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান সহ সদস্যরা পদত্যাগ করতে শুরু করেন৷ অনেকে বিনা নোটিশে ছুটি কাটাতে রাজ্যের বাইরে চলে যান৷ পঞ্চায়েত স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরাট অংশ পদত্যাগ করেন৷ তবে, কিছু আসন স্বাভাবিকভাবেই খালি হয়েছে৷ সবগুলিকে একত্রিত করে আগামী ২৩ সেপ্ঢেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷
উপ-নির্বাচনে বিজেপি, আইপিএফটি, বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএনপিটি লড়াইয়ে মূল ভূমিকা পালন করবে৷ শাসক দল হিসেবে বিজেপি-আইপিএফটি এবার বিরোধী বামফ্রন্টকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে নিশ্চিত রাজনৈতিক মহল৷ কংগ্রেস এই উপনির্বাচনে মুখ রক্ষা করতে পারবে বলে কেউ মনে করছেন না৷ তবে, বামফ্রন্টও খুব একটা সুবিধা করতে পারবে বলেও মনে হচ্ছে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top