News Flash

  • Home
  • Uncategorized
  • মথুরার মর্মান্তিক দুর্ঘটনা, এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হতাহত ৭
Image

মথুরার মর্মান্তিক দুর্ঘটনা, এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হতাহত ৭

মথুরা, ২১ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মথুরা জেলায় রেললাইন পারাপার করার সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল একজন যুবকের| ট্রেনের ধাক্কায় একজন যুবকের মৃত্যুর পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও ছ’জন| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বাকি ছ’জন এই মুহূর্তে সরকারি হাসপাতালে চিকিত্সাধীন| মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মথুরার কোসি কালান রেল স্টেশনে (মথুরা শহর থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে)| মৃত যুবকের নাম হল, থান সিং বাঘেল (২২)| তাঁর বাড়ি কোসি কালান-এর নাগারিয়া গ্রামে| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন আরও ছ’জন যুবক| তাঁদের নাম হল, মেঘ সিং (২৩), দয়ানন্দ (২৬), নীরজ (২০), সন্দেশ (২৫) এবং কিষাণ (২৫)|
আরপিএফ সূত্রের খবর, অত্যন্ত ভিড়ে ঠাসা আগ্রা-নিউ দিল্লি ইন্টারসিটি এক্সপ্রেসে ঢোকার চেষ্টা করছিলেন ওই সাতজন যুবক| স্টেশনের উল্টো দিক থেকে ট্রেনের ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা| সকাল তখন ৭.৪৮ মিনিট হবে, দিল্লি অভিমুখে রওনা দেওয়া ছত্তিশগড় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন সাতজন যুবক| তাঁদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় থান সিং বাঘেল (২২) নামে এক যুবকের| বাকির ছ’জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
আরপিএফ কোসি কালান স্টেশনের হাউস অফিসার রাম বাবু জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে কোসি কালান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় দিল্লি-বাউন্ড আগ্রা ইন্টারসিটি| তখনই প্রচুর সংখ্যক যাত্রী দিল্লি-বাউন্ড আগ্রা ইন্টারসিটি ট্রেনে ওঠার জন্য ট্রেনের বিপরীত দিকে ২ নম্বর প্ল্যাটফর্মে রেললাইনের উপর জড়ো হন| যেনতেন প্রকারেণ ট্রেনে ওঠার চেষ্টা করেন তাঁরা| দুর্ভাগ্যবশত সেই সময় ২ নম্বর প্ল্যাটফর্মে চলে আসে ছত্তিশগড় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস| তখনই ছত্তিশগড় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখন হন সাতজন যুবক| তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনাস্থলে, বাকি ছ’জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top