News Flash

  • Home
  • Uncategorized
  • পবনদা হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও এক
Image

পবনদা হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ গন্ডাছড়ার পবনদা ত্রিপুরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ অভিযুক্ত ব্যক্তি পবনদার শ্যালক৷ জানা গেছে, দীর্ঘ তল্লাশি অভিযানের শেষে পুলিশ পবনদার বড় শ্যালক মথুরাম ত্রিপুরাকে গ্রেফতার করেছে৷ রবিবার গভীর রাতে শ্যালক মথুরামকে তার বাড়ি থেকে পুলিশ প্রথম জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে৷ পরের দিন তাকে গ্রেফতার করেছে৷ তাকে গন্ডাছড়া আদালতে হাজির করা হলে গন্ডাছড়া আদালত অভিযুক্ত পবনদার শ্যালককে আগামী ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷

প্রসঙ্গত, নিজের বাড়ির উঠোনে খুন হয়েছিলেন মধ্যবয়সি ব্যক্তি পবনদা ত্রিপুরা৷ তাঁর বাড়িতেই দা দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে৷ এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রহস্য সৃষ্টি হয়েছিল প্রথম থেকেই৷ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পবনদা ত্রিপুরাকে খুন করা হয়েছিল৷ ব্যক্তিগত জীবনে প্রয়াত ব্যক্তি দিনমজুর ছিলেন৷ তবে এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top