News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, মৃত্যু সিআরপিএফ জওয়ানের
Image

ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, মৃত্যু সিআরপিএফ জওয়ানের

রাঁচি, ১১ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন, পাল্টা হামলায় প্রাণ হারালেন একজন সিআরপিএফ জওয়ান| বুধবার সকালে পূর্ব সিংভূম জেলার মাওবাদী অধ্যুষিত এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৯৩ ব্যাটেলিয়ন এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়| ঘন জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলাকালীন আচমকাই হামলা চালায় মাওবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা|
তবে দুঃসংবাদ হল, মাওবাদীদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৯৩ ব্যাটেলিয়নের একজন জওয়ান| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় পূর্ব সিংভূম জেলার ডালাপানি-গালুড়ি এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথবাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় মাওবাদীরা| প্রত্যুত্তরে যোগ্য জবাব ফিরিয়ে দেয় নিরাপত্তা বাহিনীও| সকাল ন’টা থেকে শুরু হয় গুলির লড়াই, মাওবাদীদের পাল্টা হামলায় গুরুতর জখম হন সিআরপিএফ-এর কনস্টেবল পদমর্যাদার একজন জওয়ান| পরে ঘটনাস্থলেই ওই জওয়ানের মৃত্যু হয়|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top