News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি ঋণ মকুবের দাবিতে বিজেপির ডাকা বনধে মিশ্র সাড়া কর্ণাটকে
Image

কৃষি ঋণ মকুবের দাবিতে বিজেপির ডাকা বনধে মিশ্র সাড়া কর্ণাটকে

বেঙ্গালুরু, ২৮ মে (হি.স.) : বিজেপির ডাকা বনধের জেরে কর্ণাটকে মিশ্র সাড়া। কৃষকদের ঋণ মকুবের দাবিতে সোমবার বনধের ডাক দেয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু গোটা কর্ণাটক জুড়ে এই বনধের খুব একটা সাড়া পাওয়া যায়নি। রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। কয়েকটি জায়গায় টায়ারও পোড়ায় ক্ষিপ্ত বিজেপি কর্মীরা। মহীশূরে দলীয় কর্মীরা কৃষকদের কাছে গিয়ে বনধে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়।
রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর জন্য বিজেপির লোকসভা সাংসদ প্রতাপ সিমহা, বিধায়ক এ রামদাস, আই নগেন্দ্রকে আটক করে পুলিশ। এছাড়াও একদল বিজেপি সমর্থকেও গ্রেফতার করা হয়। বনধের জেরে সিনেমা হল মালিকেরা কয়েকটি শো বাতিল করে দেয়। মহীশূরে অঞ্চলে চামরাজানগর, মান্ধ্যে এবং কোডাগু জেলায় বনধের কোনও প্রভাব পড়েনি। মাডিকারিতে বিজেপি এবং জেডি(এস) কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশাপাশি কালাবুরাগি, বিধার, রাইচূর, ইয়াদগির এবং কোপ্পাল জেলায় বনধের মিশ্র সাড়া পড়ে। কালাবুরাগিতে স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান সব খোলা ছিল। এমনকি যান চলাচলও স্বাভাবিক ছন্দে ছিল। অন্যদিকে রায়চূরে বাস চালচল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে।
প্রসঙ্গত, জেডি(এস) নেতা কুমারস্বামী বলেছিলেন, ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যেই কর্ণাটকে কৃষকদের ঋণ মকুব করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি না পালন করার জন্য বিজেপির তরফ থেকে বনধের ডাক দেওয়া হয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top